Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পিরোজপুর হাসপাতালে দুদকের অভিযান: উঠে এলো নানা অব্যবস্থাপনা

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৩৩
পিরোজপুর হাসপাতালে দুদকের অভিযান: উঠে এলো নানা অব্যবস্থাপনা

ছবি: আগামীর সময়

পিরোজপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট ও রি-এজেন্টের সঠিক ব্যবহার না হওয়া, বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটর বন্ধ রাখা, রোগীদের খাবার না দেওয়া এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানে ভর্তি ডেঙ্গু রোগীদের সরকারি খাবার না দেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষায় নানা অব্যবস্থাপনার সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে।

টিমের নেতৃত্ব দেন পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন। এ সময় উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল ও মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট সঙ্গে ছিলেন।

অভিযান পরিচালনাকারী দল জানায়, পিরোজপুর সদর হাসপাতালের সেবার মান নিয়ে রোগীদের মধ্যে বেশ অসন্তোষ রয়েছে। বিশেষ করে ডেঙ্গু পরীক্ষার কিট ও রি-এজেন্ট ব্যবহারে অনিয়ম এবং বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু না রাখার অভিযোগ খতিয়ে দেখতে এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানকালে হাসপাতালে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি থাকার তথ্য পাওয়া যায়। তবে সরকারি হাসপাতালে পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও অধিকাংশ রোগী বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষা করাচ্ছেন। রোগীরা জানান, হাসপাতাল থেকে দ্রুত পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় বাধ্য হয়েই তাদের বাইরের সেন্টারের ওপর নির্ভর করতে হচ্ছে।

এদিকে, ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের খাবার সরবরাহ না করার অভিযোগের সত্যতা মেলে দুদক টিমের তদন্তে। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা জানায়, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলেও বর্তমানে মাত্র ১০০ জনের বরাদ্দে খাবার সরবরাহ করতে হচ্ছে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, হাসপাতালে সেবার মান বিঘ্নিত করা, দালালচক্রের সক্রিয়তা এবং কর্মচারীদের গাফিলতির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। দালালচক্র দমনে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সতর্ক করা হয়।

এ ছাড়া অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

পিরোজপুর হাসপাতালঅব্যবস্থাপনাদুদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার