পিরোজপুর জেলা সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট ও রি-এজেন্টের সঠিক ব্যবহার না হওয়া, বিদ্যুৎ বিভ্রাটে জেনারেটর বন্ধ রাখা, রোগীদের খাবার না দেওয়া এবং চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।অভিযানে ভর্তি ডেঙ্গু রোগীদের সরকারি খাবার না দেওয়া এবং পরীক্ষা-নিরীক্ষায় নানা অব্যবস্থাপনার সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।গতকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। টিমের নেতৃত্ব দেন প...