Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে সেই শরীফ উদ্দিন, পাচ্ছেন জ্যেষ্ঠতাও

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:৫০
শেয়ার করুন:
সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে সেই শরীফ উদ্দিন, পাচ্ছেন জ্যেষ্ঠতাও

মো. শরীফ উদ্দিন

প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরি ফিরে পেলেন মো. শরীফ উদ্দিন। উপসহকারী পরিচালক থেকে তাকে অপসারণের আদেশ প্রত্যাহার করে নিয়েছে কমিশন। বিধি অনুযায়ী জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন ভাতা দেওয়া হবে তাকে। আজ মঙ্গলবার দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পটুয়াখালী কার্যালয়ে কর্মরত থাকাকালীন শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রামে পোস্টিং পেয়েছিলেন তিনি। সেখানে সরকারি জমি অধিগ্রহণে অনিয়মের ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ইস্যুতেও ছিলেন সোচ্চার। চাকরি হারানোর পর ভাইয়ের মুদি দোকানে বসায় বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল।

ওই বছরের ২৭ ফেব্রুয়ারি চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। তবে ১৭ মে তাকে জানানো হয়, কমিশন তার আবেদন বিবেচনায় নেয়নি। পরে অপসারণের আদেশ এবং চাকরি বিধিমালার ৫৪(২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।

কয়েক বছর পর ওই রিটের শুনানি শেষে ২০২৫ সালের ৯ জুলাই তাকে অপসারণের আদেশ বাতিল করেন হাইকোর্ট। পাশাপাশি রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে সব প্রাপ্যসহ জ্যেষ্ঠতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করেছিল দুদক। যদিও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরপর ১৫ অক্টোবর শুনানি শেষে আবেদনটি প্রত্যাহার করা হয়েছে বলে নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর আবারও চাকরিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ উদ্দিন। ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন উপস্থাপন করা হয়। আদালতের রায় ও তার আবেদন বিবেচনা করে সাড়ে বছর আগে দেওয়া অপসারণের আদেশ প্রত্যাহারের পাশাপাশি তাকে চাকরিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় কমিশন।

দুদকশরীফ উদ্দিনচাকরিতে পুনর্বহাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর