দেশের বিভিন্ন থানা ও এর আশপাশে অযত্ন-অবহেলায় পড়ে থাকা জব্দকৃত গাড়ি, মোটরসাইকেল, রিকশাসহ সব যানবাহনের মালখানা ম্যানেজমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন হাইকোর্ট। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন- আইজিপি মনোনীত একজন পুলিশ সদস্য, সুপ্রিম কোর্টের রেজিস্টার মনোনীত নিম্ন আদালতের একজন বিচারক, বাংলাদেশ ব্যাংকের মনোনীত একজন প্রতিনিধি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় মনোনীত একজন প্রযুক্তি বিশেষজ্ঞ, অ্যাটর্নি জেনারেলের মনোনী...