Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

মধ্যরাতে জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ২১:১৭
শেয়ার করুন:
মধ্যরাতে জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত যুবক।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের এক ছাত্রীকে মধ্যরাতে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বহিরাগত এক যুবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন চারুকলার এক্সটেনশন এলাকায় ঘটে এ ঘটনা। পরে ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত যুবককে বহিরাগত বলে চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, এ ঘটনায় ‎আজ বুধবার সাভারের আশুলিয়া থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরী।

‎তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অধীনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নিরাপত্তা শাখা থেকে মামলা দায়ের করেছি। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।’

‎এদিকে, ক্যাম্পাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। ‎

ভুক্তভোগী ওই শিক্ষার্থী ক্যাম্পাস-সংলগ্ন ইসলামনগর এলাকায় থাকেন। গতকাল ‎রাত আনুমানিক ১১টার দিকে শহীদ সালাম বরকত হলের সামনে দিয়ে পুরাতন কলা ভবন এক্সটেনশনের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় পেছনে ফিরে দেখেন অজ্ঞাতপরিচয় এক যুবক অনুসরণ করছেন তাকে। একপর্যায়ে ওই যুবকের কাছে পরিচয় জানতে চাইলে ক্যাম্পাসের ৪৮তম আবর্তনের কথা জানান। এরপরই হঠাৎ রুমাল হাতে ওই যুবক ভুক্তভোগীকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ ভুক্তভোগীর।

‎বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগীকে রুমাল বা কোনো কাপড় দিয়ে গলায় টান দিয়ে টেনেহিঁচড়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায় এক যুবক। কিছুক্ষণ পর ওই ছাত্রী সেখান থেকে বেরিয়ে রাস্তার পাশের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ান। এ সময় কয়েকজন শিক্ষার্থী বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে উদ্ধার করেন। ফুটেজে ওই যুবকের চেহারা স্পষ্টভাবে দেখা গেছে এবং তাকে বহিরাগত বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

এ বিষয়ে উদ্ধারকারীদের একজন মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেছেন, আনুমানিক রাত ১১টা ১০ মিনিটে আমরা কয়েকজন বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেছা হল এলাকা অতিক্রম করার সময় হঠাৎ একটি মেয়ের চিৎকার শুনতে পাই। আমি প্রথমে দৌড়ে গিয়ে পাশের জঙ্গল থেকে আতঙ্কিত অবস্থায় এক ছাত্রীকে বের হতে দেখি। তার পায়ে স্যান্ডেল ছিল না, শরীরের বিভিন্ন স্থানে মাটি ও ধুলা। জিজ্ঞেস করলে তিনি জানান, এক বহিরাগত ব্যক্তি তাকে ধর্ষণের চেষ্টা করেছে। আমিসহ সেখানে উপস্থিত কয়জন দ্রুত জঙ্গলে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করি। তবে তাকে পাইনি।’


জাবিছাত্রীধর্ষণচেষ্টাথানামামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য