একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এমন নীতিমালা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি নীতিমালার ওপর স্থিতাবস্থা দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি করে আজ বুধবার এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।এর ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ থাকল না বলে জানিয়েছেন অ...