Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

টঙ্গী

ময়লার ভাগাড়ে মৃত নবজাতক
ময়লার ভাগাড়ে মৃত নবজাতক
গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড়ের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের মিত্তিবাড়ী বটতলা এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন ময়লার ভাগাড়সংলগ্ন ডোবার মধ্যে নবজাতক শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই রোকন মিয়ার নেতৃত্বে পুলিশের এ...
সারা দেশ•২ দিন আগে
টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক
টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।রাব্বি টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদ্রাসার শিক্ষক। তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানায়। তিনি মাদ্রাসায় বসবাস করতেন। আরও পড়ুন প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত...
সারা দেশ•৮ দিন আগে
‘ছোট ব্যবসায়ীর জন্যই যত আইন, বড়দের সাত খুন মাফ’
‘ছোট ব্যবসায়ীর জন্যই যত আইন, বড়দের সাত খুন মাফ’
গাজীপুরের টঙ্গী এলাকার ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী রবিউল মিয়া। সম্প্রতি সিটি ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋণ চেয়ে ব্যবসার ট্রেড লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু নিয়মের বেড়াজালে ঋণ পাননি। তাকে জানানো হয়— তিনজন গ্যারান্টারের স্বাক্ষর, বিআইএন (বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার)সহ নানা শর্ত পূরণ করে আবেদন করতে হবে। কিন্তু এগুলো দেওয়া সম্ভব হয়নি। পদে পদে ভোগান্তির শিকার এ ব্যবসায়ী পরে বাধ্য হয়ে এক দালালের সহযোগিতা নিয়েছিলেন। এতে আগের দেওয়া কাগজপত্রেই নির্বিঘ্নে ছাড় হয়ে যায় ঋণ। তবে বকশিশের...
জাতীয়•১৫ দিন আগে
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় ইয়াবা তৈরির একটি গোপন ল্যাবের সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় ল্যাবটির মালিক নজরুল ইসলাম বাপ্পীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সেখানে ইয়াবা তৈরির জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ও আধুনিক যন্ত্রপাতি মজুদ করা হয়েছিল।গ্রেপ্তার নজরুল ইসলাম বাপ্পী টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার তাইজুল ইসলামের ছেলে।শুক্রবার ও শনিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভ...
সারা দেশ•১৭ দিন আগে
কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?
কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?
কোনো অপরাধ না করে দেশের বাইরে কেন যাবেন- দেশ ছাড়ার খবর দেওয়ার এক দিন পর আজ মঙ্গলবার এমন কথা বললেন, টঙ্গীতে মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি। এদিন রুমির সঙ্গে তার অবস্থান জানতে যোগাযোগ করা হলে তিনি আগামীর সময়কে বলেছেন, ‘আমি কোনো অপরাধ করিনি, পালাব কেন, দেশের বাইরে কেন যাব?’ তখন তার কাছে জানতে চাওয়া হয়, আগের দিন তাহলে দেশ ছাড়ার কথা কেন বললেন- এর জবাব না দিয়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর খুদে বার্তা পাঠালেও উত্তর পাওয়া যায়নি।এর আগে গত সোমবার রাতে হোয়াটসঅ্যাপে যোগা...
সারা দেশ•২০ দিন আগে
মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের
মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের
নিজের মাকে লাইভ ভিডিওতে এনে বাবার বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ তুললেন আলোচিত ইসলামি বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ। তাতে দাবি করা হয়েছে, তাশরীকের বাবা হেদায়েতুল্লাহ ১৭ থেকে ১৮টি বিয়ে করেছেন। তাশরীফ বৃদ্ধ বাবার কোনো খোঁজ খবর নেন না বলে হেদায়েতুল্লাহ অভিযোগ তুলেছিলেন। তার জবাব দিতেই আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাকে সঙ্গে রেখে ভিডিও পোস্ট করেন তাশরীফ। ভিডিওতে তাশরীফের মা হিসেবে পরিচয়দানকারী নারী বলেন, তাশরীফ তার বাবার ভরণ-পোষণ বা খোঁজখবর নেন না বলে যে অভিযোগ কর...
সোশ্যাল মিডিয়া•২১ দিন আগে
বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ
বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে থাপ্পড় মেরে আলোচনায় আসা শাহজালাল রুমির দেশ ছাড়ার খবর জানিয়ে আগামীর সময় অনলাইনে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরপরই সবার প্রশ্ন- রুমি এখন কোথায়? টঙ্গীর আউচপাড়া এলাকার যে বাসায় রুমির পরিবারের সদস্যরা থাকতেন, সেটি এখন তালাবদ্ধ। বাড়ির তত্ত্বাবধায়কের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির পরিবার গত শুক্রবার থেকেই বাসাটি ছেড়ে চলে গেছে। তবে শাহজালাল রুমি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।আজ মঙ্গ...
সারা দেশ•২১ দিন আগে
মেয়ের নিরাপত্তা নিয়েই এখন ভয়, সাক্ষাৎকারে রুমি
মেয়ের নিরাপত্তা নিয়েই এখন ভয়, সাক্ষাৎকারে রুমি
‘কিসের নিরাপত্তা? কোনো নিরাপত্তা নাই আমার। আমি এখন সত্যিই ভয় পাচ্ছি। আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটলে আল্লাহর কসম করে বলেন, আপনি কী করতেন? বাবা হিসেবে বসে বসে দেখতেন? নেক্সট জেনারেশনকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমি আপনাদের এই প্রশ্নটা করে গেলাম।’টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ক্ষোভ ও নিরাপত্তাহীনতার কথা এভাবেই তুলে ধরেছেন শিশুটির বাবা শাহজালাল রুমি। তিনি দাবি করেছেন, ঘটনার প্রতিবাদ করার পর থেকে হেনস্তা...
সারা দেশ•২১ দিন আগে
শিশু নিপীড়ন : জামিন পেলেন না টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষক
শিশু নিপীড়ন : জামিন পেলেন না টঙ্গীর সেই মাদ্রাসাশিক্ষক
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার দুপুরে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দীন।তিনি জানান, গত বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলা...
সারা দেশ•২৩ দিন আগে
টঙ্গীর ঘটনায় আদালতে সেই শিশুর জবানবন্দি
টঙ্গীর ঘটনায় আদালতে সেই শিশুর জবানবন্দি
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে অনৈতিক স্পর্শ করার অভিযোগে করা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে শিশুটি। গত বুধবার (২২ অক্টোবর) গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনে ঘটনার বর্ণনা দেয় বলে জানিয়েছে পুলিশ।শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, আদালত ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। জবানবন্দিতে অভিযুক্ত শিক্ষক উপাধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন তাকে চুমু দিয়েছেন এবং শরীর...
সারা দেশ•২৩ দিন আগে
মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা
মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সেদিন মেয়ের সঙ্গে কী হয়েছিল, সেই ঘটনার বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী শিশুর মা।এক পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিশুর বাবা শাহজালাল রুমি। ওই সময় দর্শকের অনুরোধে লাইভ অনুষ্ঠান চলাকালে স্ত্রীকে ফোন দিয়ে ঘটনার বর্ণনা দিতে বলেন তিনি। সেদিন মাদ্রাসায় শিশুর সঙ্গে যা হয়েছিল, বাড়ি ফিরে তার মাকে বলেছিল মেয়ে, সেই ঘটনা তুলে ধরেন মা। ফোনে শিশুর মা বলেন, ‘১৯ তারিখ সোমবার আমার মেয়েকে সকাল ৮টায় মাদ্রাসায় পাঠাই। ওদের ক্লাস সাড়ে ১০টা পর্যন্ত হয়। সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত স্পেশাল...
সারা দেশ•২৩ দিন আগে
পশু থেকে রক্ষায় যে কোনো পিতা থাপ্পড় মারার ক্ষমতা রাখে: মাহবুব কবির মিলন
পশু থেকে রক্ষায় যে কোনো পিতা থাপ্পড় মারার ক্ষমতা রাখে: মাহবুব কবির মিলন
সন্তানকে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষার ক্ষেত্রে একজন পিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি বলেছেন, কন্যাকে কোনো ‘পশু’ থেকে রক্ষা করতে একজন পিতা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন।শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন মাহবুব কবির মিলন।তিনি লেখেন,‘যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তাই করব বা...
সোশ্যাল মিডিয়া•২৩ দিন আগে
সাদপন্থীদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
সাদপন্থীদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
২০২৫ সালের পর সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা।একই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় দায়ের করা দুটি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন তারা।আজ শনিবার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড শাবগুজারী পয়েন্টে অনুষ্ঠিত এক জাতীয় পরামর্শ সভায় এসব কথা জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দেশের শীর্ষ মুরুব্বি আল্লামা শাহ ম...
সারা দেশ•২৩ দিন আগে
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ
শিক্ষার্থীদের প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও সীমারেখা রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে এ নৈতিকতা আরও কঠোর হওয়া উচিত। ‘পিতার মতো’ কিংবা ‘বড় ভাইয়ের মতো’ কোনো পরিচয়ই সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।তিনি লিখেছেন, ‘যিনি স্নেহ ও শাসনের সীমা বোঝেন না, শিক্ষকতার নৈতিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েই তার প্রশ্নের মুখে পড়া উচিত। অভ...
সোশ্যাল মিডিয়া•২৪ দিন আগে
‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’
‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’
গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। মাদ্রাসা কর্তৃপক্ষ ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের যে অভিযোগ করেছে, তা মিথ্যা বলে দাবি করেন তিনি। পাশাপাশি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারও তিনি চেয়েছেন।গতকাল শুক্রবার মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, মেয়ের ওপর নির্যাতনের বিচার চাইতে তিনি মাদ্রাসায় গিয়েছিলেন, কোনো ধরনের মব সৃষ্টি করতে নয়। সেখানে প্রায় ২০০ জন লোক উপস্থিত থাকলেও তাকেই কেন মারধরের শিকার হতে হলো,...
সারা দেশ•২৪ দিন আগে
শিশু নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা
শিশু নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, মাদ্রাসায় হামলায় পাল্টা মামলা
গাজীপুরের টঙ্গীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ শিশু নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। অপরদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ বহিরাগতদের হামলা ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।পুলিশ সূত্র জানায়, প্রথম শ্রেণির এক ছাত্রীকে অনৈতিক স্পর্শের অভিযোগে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালত...
সারা দেশ•২৪ দিন আগে
টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটাপন্ন মেয়ে
টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, সংকটাপন্ন মেয়ে
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী মারা গেছেন। এ ঘটনায় তাদের মেয়ে তানিশা (১৬) দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই দম্পতির মৃত্যু হয়।এসব তথ্য জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান। আরও পড়ুন টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক...
সারা দেশ•২৬ দিন আগে
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আজ বুধবার ভোর ৬টার দিকে এ ঘটনাটি ঘটে টঙ্গী মুদাফা মাস্টারপাড়া এলাকায়।দগ্ধ ব্যক্তিরা হলেন— মুদাফা মাস্টার বাড়ি এলাকার ফখরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া লালচ মিয়া (৬০), তার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং তাদের মেয়ে তানিশা (১৬)। দগ্ধ লালচান পেশায় একজন চাকরিজীবী। স্থানীয়রা জানায়, ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে আগে থে...
সারা দেশ•২৭ দিন আগে
আগুনে ক্ষতিগ্রস্ত ড্রাগ ইন্টারন্যাশনাল উৎপাদনে ফিরছে শনিবার থেকে
আগুনে ক্ষতিগ্রস্ত ড্রাগ ইন্টারন্যাশনাল উৎপাদনে ফিরছে শনিবার থেকে
আগুনে ক্ষতিগ্রস্ত গাজীপুরের টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ইউনিট-২ এর উৎপাদন কার্যক্রম আগামী শনিবার থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইউনিট-২ এর ব্যবস্থাপক আবু সাঈদ।​আজ বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, অগ্নিকাণ্ডের পর সৃষ্ট জঞ্জাল ও পানি পরিষ্কারের কাজ চলছে। কিছু বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কারখানার মূল যন্ত্রপাতির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।গত বুধবার দুপুর দেড়টার দিকে ওষুধ কারখানাটিতে আগুন লাগে। ফায়া...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত হয়নি কেউ
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত হয়নি কেউ
গাজীপুরের টঙ্গীর ওষুধ কারখানার আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে কেউ হতাহিত হয়নি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানা ইউনিট-২-এর একটি ভবনে আগুন লাগে। আগুন নেভাতে সেখানে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও আগুন নেভানোর কাজে হাতদ লাগান। দুপুর ২টার দিকে...
জাতীয়•প্রায় ১ মাস আগে