Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সোশ্যাল মিডিয়া

পশু থেকে রক্ষায় যে কোনো পিতা থাপ্পড় মারার ক্ষমতা রাখে: মাহবুব কবির মিলন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৬:৩১
পশু থেকে রক্ষায় যে কোনো পিতা থাপ্পড় মারার ক্ষমতা রাখে: মাহবুব কবির মিলন

মাহবুব কবির মিলন

সন্তানকে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষার ক্ষেত্রে একজন পিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি বলেছেন, কন্যাকে কোনো ‘পশু’ থেকে রক্ষা করতে একজন পিতা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন।

শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন মাহবুব কবির মিলন।

তিনি লেখেন,‘যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তাই করব বা আরও বেশি করব।’

আরও পড়ুন

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

২৪ অক্টোবর ২০২৬



নিজের বিদেশ সফরের একটি অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সিঙ্গাপুরের একটি নির্জন রাস্তায় পাঁচ-ছয় বছর বয়সী একটি শিশুকে একা বসে থাকতে দেখে তার সঙ্গে কথা বলতে এগিয়ে গিয়েছিলেন। পরে সেখানকার এক নাগরিক তাকে বাধা দেন। মাহবুব কবির মিলনের ভাষ্য, ওই ব্যক্তি তাকে বুঝিয়েছিলেন, সেখানে কোনো শিশু হারিয়ে গেলে বা বিপদে পড়লে পুলিশকে জানানোই স্বাভাবিক প্রক্রিয়া এবং অপরিচিত কোনো ব্যক্তি শিশুটির পাশে গিয়ে বসলে বরং তাকেই সন্দেহ করা হতে পারে।

অস্ট্রেলিয়ায় থাকা নিজের ভাগ্নির একটি ঘটনাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, দেশে বেড়াতে এসে শিশুটিকে মাথায় আদর করে চুমু দেওয়ার পর সে মাকে প্রশ্ন করেছিল, ‘খালু আমাকে টাচ করেছে কেন!’ এ ঘটনাকে বিদেশে শিশুদের নিরাপত্তা ও সচেতনতা শিক্ষার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাহবুব কবির মিলন লেখেন, ‘এই হলো বাইরের জগত। এটাই স্বাভাবিক। তাদের শিক্ষা, আইন ও সুস্থ পরিবেশ আজ তাদের উন্নতির চরম শিখরে নিয়ে গেছে।’

বাংলাদেশের সামাজিক ও বিচারব্যবস্থা নিয়েও নিজের উদ্বেগের কথা তুলে ধরেন সাবেক এই অতিরিক্ত সচিব। তিনি দাবি করেন, অপরাধের পর সহজে জামিন পাওয়ার ধারণা এবং বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মধ্যে অপরাধ করার সাহস বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

২৪ অক্টোবর ২০২৬



ধর্মীয় অনুশাসনের বিষয়েও নিজের মত তুলে ধরে তিনি বলেন, শুধু নামাজ আদায় করলেই সৎকর্মশীল হওয়ার দায়িত্ব শেষ হয়ে যায় না। নামাজ, রোজা, হজ ও যাকাতের পাশাপাশি সৎকর্ম করাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা বলে উল্লেখ করেন তিনি।

নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও সমাজের বিভিন্ন অনিয়মের সমালোচনা করে মাহবুব কবির মিলন বলেন, সমস্যার শিকড় অনেক গভীরে এবং এর পরিবর্তন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তিনি ধর্মীয় শিক্ষা ও সৎকর্মের ওপর গুরুত্ব দিয়ে সমাজের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মাহবুব কবির মিলনটঙ্গী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি