সন্তানকে কোনো ধরনের ক্ষতি থেকে রক্ষার ক্ষেত্রে একজন পিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে সমর্থন করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি বলেছেন, কন্যাকে কোনো ‘পশু’ থেকে রক্ষা করতে একজন পিতা প্রয়োজনে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারেন।শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন মাহবুব কবির মিলন।তিনি লেখেন,‘যে কোনো পিতাই তার কন্যাকে যে কোনো পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পড় বা লাথি মারার ক্ষমতা রাখে, বিচারের অপেক্ষা না করেই। এটা হিট অব দ্য মোমেন্ট। আমি হলেও তাই করব বা...