Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

জাপান

রাফিনিয়া কি ইচ্ছে করে লাল কার্ড দেখলেন?
ব্রাজিলে বিতর্ক ● রাফিনিয়া কি ইচ্ছে করে লাল কার্ড দেখলেন?
জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ মুহূর্তে লাল কার্ড দেখেছেন ব্রাজিল তারকা রাফিনিয়া। জাপানের জয়সূচক গোলের পর রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তিনি বদলি বেঞ্চ থেকে মাঠে প্রবেশ করেন। রেফারি তাকে এবং কোচ কার্লো আনচেলত্তিকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। এরপরই বিতর্ক শুরু হয়েছে যে, বার্সেলোনায় দ্রুত ফিরতেই কি ইচ্ছাকৃতভাবে লাল কার্ড দেখলেন রাফিনিয়া? লাল কার্ড দেখায় আগামী মঙ্গলবারের প্রীতি ম্যাচে স্বয়ংক্রিয়ভাবেই নিষিদ্ধ হয়েছেন রাফিনিয়া। সাধারণত প্রীতি ম্যাচে কোনো খেলোয়াড় নিষিদ্ধ হলে ক্লাব ও...
ফুটবল•১ দিন আগে
চীন নয়, জাপান এখন মিয়ানমারের প্রধান ঋণদাতা
চীন নয়, জাপান এখন মিয়ানমারের প্রধান ঋণদাতা
মিয়ানমার জান্তা তার রক্ষাকর্তা চীনের কাছে অর্থ ও অনুগ্রহের জন্য আজীবন দায়বদ্ধ থাকলেও, বেইজিং এখন আর দেশটির প্রধান ঋণদাতা নয়। অন্তত কাগজে-কলমে নেপিদোর সবচেয়ে বড় ঋণদাতা এখন জাপান। এদিকে, নতুন ঋণ দেওয়ার প্রতি মনোযোগ নেই বেইজিংয়ের। তাদের নজর এখন বিদ্যমান ঋণ ব্যবস্থাপনার দিকে।বিশ্বব্যাংকের আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান অনুযায়ী, গত বছর মিয়ানমারের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ কোটি মার্কিন ডলারে, যা ২০২১ সালে ছিল প্রায় ১ হাজার ৩৫০ কোটি ডলার। দ্বিপক্ষীয় ঋণের পরিমাণ ছিল ৫৬৮ কোটি ডলার, যার মধ্যে জা...
এশিয়া•২ দিন আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির আলোচনা সভা
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার টোকিওর একটি হোটেলে আয়োজিত এ সভায় দলের নেতারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য, শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, ‘ইতিহাসে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক ঐক্য দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা করেছিল। দিনটি...
প্রবাস•৬ দিন আগে
জাপানে বড় রেল দুর্ঘটনা
জাপানে বড় রেল দুর্ঘটনা
১৯৬৩ সালের এই দিনে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয় জাপান। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে সুরুমি ও শিন-কোয়াসু স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইয়োকোহামায় তোকায়েদো মেইন লাইন। সেখানে লাইনচ্যুত একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় দুটি যাত্রীবাহী ট্রেনের। বড় এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৬২ জন।
এই দিনে•৮ দিন আগে
জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৪
জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৪
জাপানের মধ্যাঞ্চলে রবিবার ভোরে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, জানালার কাচ ভেঙে গেছে এবং ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা ও স্থানীয় সংবাদমাধ্যম।জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে কেউ নিহত হননি। তবে বিভিন্ন দোকানের জানালার কাচ ভেঙে গেছে, তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে এবং দেশের কয়েকটি এলাকায় পরিবহ...
এশিয়া•৮ দিন আগে
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতিকে সাম্প্রতিক জাপান সফরের বিষয়ে অবহিত করেন। এ সময় তারা দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম।তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক, জাপানের শীর্ষস্থা...
জাতীয়•১৩ দিন আগে
টোকিওতে চুরি হওয়া প্রায় ৩ লাখ ডলারের ঘড়ি চিরকূটসহ ফিরিয়ে দিলেন চোর
টোকিওতে চুরি হওয়া প্রায় ৩ লাখ ডলারের ঘড়ি চিরকূটসহ ফিরিয়ে দিলেন চোর
জাপানের টোকিওর একটি দোকান থেকে গত সপ্তাহে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের সুইস বিলাসবহুল ঘড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘড়িটির সঙ্গে ছিল ক্ষমা চেয়ে লেখা একটি চিঠি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে এ খবর।এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে অডেমার পিগে ব্র্যান্ডের ঘড়িটি হাতে পরে দেখার চেষ্টা করেন। এরপর ঘড়িটি হাতে থাকা অবস্থাতেই জাপানের রাজধানীর ওই দোকান থেকে পালিয়ে যান তিনি।তবে সোমবার আসাহি শিমবুন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম জানায়, পরে দোকানটিতে একটি পার্সেল পাঠানো হয়। সেটির ভেতরে ছিল চুরি যাওয়া ঘড়িটি...
এশিয়া•১৩ দিন আগে
জাপানে ভালুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন, রাতভর আটকে থাকলেন যাত্রীরা
জাপানে ভালুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত ট্রেন, রাতভর আটকে থাকলেন যাত্রীরা
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে ভালুকের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন। এরপর রাতভর ট্রেনের ভেতরেই কাটাতে হয়েছে যাত্রীদের।জাপান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে ভালুকের সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটির লাইনচ্যুতি ঘটে। এটি সীমিত যাত্রীসেবার একটি এক্সপ্রেস ট্রেন ছিল।আসাহিকাওয়া থেকে ওয়াক্কানাই শহরের দিকে যাচ্ছিল ট্রেনটি। এতে ছিলেন ৩৪ জন যাত্রী ও কর্মী।যাত্রী বা ট্রেনের কোনো কর্মী আহত হননি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হ...
এশিয়া•১৫ দিন আগে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে মোজিবুল হকের সাক্ষাৎ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তা কে এম মোজিবুল হক। শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের জাতীয় সংসদ ভবনে তারো আসোর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সাক্ষাৎ। শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান কে এম মোজিবুল হকের সঙ্গে তারো আসোর পরিচয় তিন দশকেরও বেশি সময়ের। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের সূত্রে তাদের প...
বিবিধ•১৬ দিন আগে
জাপান সফরে খুলল অনেক দুয়ার
জাপান সফরে খুলল অনেক দুয়ার
জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা তৈরি করে চার দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুই দেশের শীর্ষ বৈঠক, যৌথ ঘোষণা, সহযোগিতা চুক্তি, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি এবং বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। আগামী পাঁচ বছরে জাপানের ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা এবং ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত সফরের উল্লেখযোগ্য অর্জন। তবে এসব প্রতিশ্রুতি বাস্তব বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখবে, তা নির্ভর করছে বাংলাদেশ...
জাতীয়•১৭ দিন আগে
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার জাপানের টোকিওতে দেশটির অর্থমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা স্মরণ করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় ও...
জাতীয়•১৭ দিন আগে
গাড়ির চাকা ঘুরতেই বদলে গেল জাপানের অর্থনীতি
গাড়ির চাকা ঘুরতেই বদলে গেল জাপানের অর্থনীতি
একসময় জাপানের রাস্তায় গাড়ি ছিল বিরল দৃশ্য। বিদেশ থেকে আমদানি হতো গাড়ি, আর যুক্তরাষ্ট্রের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করত দেশটির বাজার। সেই জাপানই একদিন ব্যক্তিগত গাড়ি উৎপাদনে চমকে দেয় বিশ্বকে। ছোট ও জ্বালানিসাশ্রয়ী গাড়ি তৈরি, উৎপাদনে নিখুঁত ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে গাড়ি নির্মাণ— এমন কয়েকটি কৌশল জাপানের গাড়িশিল্পকে নিয়ে যায় নতুন উচ্চতায়। টয়োটা মোটর করপোরেশন, নিসান মোটর ও হোন্ডা মোটরের মতো প্রতিষ্ঠান বিশ্ব জুড়ে পরিচিত আজ। কিন্তু এই সাফ...
জাতীয়•১৮ দিন আগে
জিমির মাইলফলকের ম্যাচে বাংলাদেশকে হারাল জাপান
জিমির মাইলফলকের ম্যাচে বাংলাদেশকে হারাল জাপান
আন্তর্জাতিক ক্যারিয়ারের অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন রাসেল মাহমুদ জিমি। ভারতের জলন্ধরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে খেললেন ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ। এই কীর্তিকে স্মরণীয় করে রাখতে ম্যাচ শুরুর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে তাকে জানানো হয় বিশেষ সম্মাননা।জিমির মাইলফলকের ম্যাচে অবশ্য জাপানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে প্রথম ম্যাচে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ধাক্কা আজ অনেকটা সামলে জাপানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ৪০ মিনিটে পেনাল্...
হকি•১৮ দিন আগে
হঠাৎ প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানমন্ত্রীর দুঃখ প্রকাশ
হঠাৎ প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, বিমানমন্ত্রীর দুঃখ প্রকাশ
জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। পরে প্রায় পাঁচ ঘণ্টা পর যাত্রা শুরু করে এই ফ্লাইটি। হঠাৎ এই যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় যাত্রীদের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের বিমানমন্ত্রী বলেন, ‘বিমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে পুনরায় যাত্রা শুরু করেছে বিজি ৩৭৭।’ ‘নিরাপদে ঢাকায় অবতরণ করতে পারব’ আশ...
জাতীয়•১৮ দিন আগে
৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি ● ৫ ঘণ্টা পর উড়ল প্রধানমন্ত্রীর ফ্লাইট
জাপানের নারিতা থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটিতে আটকে পড়ার প্রায় পাঁচ ঘণ্টা পর যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। বৃহস্পতিবার স্থানীয় সময় ১০টা ৫০ মিনিটের দিকে ফ্লাই করে বিজি ৩৭৭। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বহরে থাকা এক সফরসঙ্গী।  এর আগে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় বিমানের যান্ত্রিক ত্রুটি সারতে সক্ষম হন প্রকৌশলীরা। ত্রুটি ছিল মূলত সফটওয়্যার সিস্টেমে, এমনটি জানিয়েছিলেন তারা। এরপর ‘ত্রুটি সারিয়ে ‘সার্ভিসেবল’ হয়েছে বিম...
জাতীয়•১৮ দিন আগে
ব্রাজিল দলে কী চমক দিতে যাচ্ছেন আনচেলত্তি?
সিঙ্গাপুর সফর ● ব্রাজিল দলে কী চমক দিতে যাচ্ছেন আনচেলত্তি?
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে এশিয়া সফর উপলক্ষে দল ঘোষণা করতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। গত বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে আনচেলত্তির অধীনে ব্রাজিলের দ্বিতীয় স্কোয়াড ঘোষণা। সিঙ্গাপুরের মাটিতে জাপান ও স্বাগতিক দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় এই দল ঘোষণা করা হবে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চলতি বছর ব্রাজিলের শেষ দুই আন্তর্জাতিক ম্যাচ। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল সোয়া ৪টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এর তিন দ...
ফুটবল•১৮ দিন আগে
টোকিওর স্বাস্থ্যসেবাসহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন ডা. জুবাইদার
টোকিওর স্বাস্থ্যসেবাসহ একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন ডা. জুবাইদার
টোকিওর স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যাকেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।গতকাল বুধবার স্থানীয় সময় সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনে যান জুবাইদা রহমান।এ সময় তাকে ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে অবহিত করা হয়। তিনি পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।পরে জুবাইদা রহমান টো...
জাতীয়•১৯ দিন আগে
জাপানে টয়োটার কারখানায় প্রধানমন্ত্রী
জাপানে টয়োটার কারখানায় প্রধানমন্ত্রী
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।তিনি বলেছেন, রাষ্ট্রীয় সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান টয়োচার মোতোমাচি কারখানা পরিদর্শন করেন। তিনি তার সফরসঙ্গীদের নিয়ে কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। কীভাবে একটি গাড়ি তৈরি হয় তার প্রক্রিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।পরিদর...
জাতীয়•১৯ দিন আগে
জাপানে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
জাপানে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ
অর্থনৈতিক সহযোগিতা কাঠামোর আওতায় বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে জাপানে। অন্যদিকে ইস্পাত, মোটরযানের যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদানসহ জাপানের বিভিন্ন পণ্য বাংলাদেশে পাবে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা। জাপান সফরের তৃতীয় দিনে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন ও প্রযুক্তি সহযোগিতার নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে ‘সংস্কার সংস্কার’ বলে সরকারের বিরুদ্ধে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা...
জাতীয়•১৯ দিন আগে
‘বিগ-বি’ কী, কেন আলোচনায়
‘বিগ-বি’ কী, কেন আলোচনায়
জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ফেসবুক পোস্ট এখন আলোচনায়। আলোচনাটি মূলত পোস্টের ক্যাপশনের লেখা নিয়ে। যেখানে জাপানি প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ নামে নতুন সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নে দুই দেশ একমত।বহুল সম্ভাবনাময় এই বিগ-বি নতুন করে আলোচনায়। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।বিগ-বি কীজাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১৪ স...
জাতীয়•২০ দিন আগে