এই দিনে
জাপানে বড় রেল দুর্ঘটনা
বিচিত্রা ডেস্ক

১৯৬৩ সালের এই দিনে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয় জাপান। দেশটির রাজধানী টোকিও থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে সুরুমি ও শিন-কোয়াসু স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত ইয়োকোহামায় তোকায়েদো মেইন লাইন। সেখানে লাইনচ্যুত একটি মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় দুটি যাত্রীবাহী ট্রেনের। বড় এই দুর্ঘটনায় প্রাণ হারান ১৬২ জন।



