চট্টগ্রাম বন্দরের অপারেশনাল তথ্য, ছবি, ভিডিও প্রচার ও প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকেও কঠোর ও নজিরবিহীন সতর্কবার্তা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিরাপত্তাব্যবস্থা, যোগাযোগব্যবস্থা, জাহাজ ও কার্গো ব্যবস্থাপনা সংরক্ষিত এলাকা ও অপারেশনাল তথ্য, স্কেচ, অবকাঠামোর ছবি-ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ না করার নির্দেশনা দিয়ে আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।বিজ্ঞপ্তিতে সামাজিকমাধ্যম, অনলাইন প্লাটফর্ম ও গণমাধ্যমের নাম স্পষ্টভাবে উল্লেখ করে কঠোর সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আইনে...