সুন্দরবন এলাকায় মিরাজ শেখ (৩০) নামের এক মৎস্যজীবী যুবককে গুম করার অভিযোগ এনে আদালতে রিট করেছেন নিখোঁজের বাবা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা এই রিটে গুম হওয়া ব্যাক্তিকে আদালতের সামনের হাজির করার জন্য সরকার এবং কোস্ট গার্ডের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।রিটটি করেছেন নিখোঁজ যুবকের বাবা মো. মোস্তফা শেখ। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, কোস্ট গার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।রিট আবেদনে দাবি করা হয়েছে,...