‘কিছু না কিছু সব সময় নষ্ট হচ্ছে, কিছু না কিছু সব সময় কাজ করছে না।’ সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা ৩১ বছর বয়সী আন্তন এভাবেই নিজের অভিজ্ঞতা বর্ননা করছিলেন। এক রাতে বাড়ি ফিরে তিনি দেখলেন, চারপাশ অন্ধকার। জ্বলছে না তার স্মার্ট বাল্বগুলো। বাল্বগুলো ‘রাশিয়ার গুগল’ খ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়ানডেক্সের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। প্রতিষ্ঠানটি ইন্টারনেটভিত্তিক সেবা ও ডিজিটাল পণ্য সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ক্লাউড সেবা, সার্চ ইঞ্জিন, মানচিত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রাইড শেয়ারিং ও খাবার সরবরাহ। অর্থাৎ...