Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

সুন্দর পিচাইকে কেন দুয়ো ধ্বনি দিলেন স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৩:৪০
সুন্দর পিচাইকে কেন দুয়ো ধ্বনি দিলেন স্ট্যানফোর্ডের শিক্ষার্থীরা

স্ট্যানফোর্ডের সাবেক ছাত্র সুন্দর পিচাই যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন অনেক শিক্ষার্থীকে উঠে চলে যাওয়ার সময় তাকে দুয়ো ধ্বনি দিতে শোনা যায়। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে বিব্রতকর এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন টেক জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

সমাবর্তন বক্তা হিসেবে তিনি যখন মঞ্চে ওঠেন, তখন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী তার বিরুদ্ধে দুয়ো ধ্বনি দিতে শুরু করেন।

সুন্দর পিচাইকে যখন মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন শিক্ষার্থীরা নিজ নিজ আসন থেকে দাঁড়িয়ে যান। তারা ফিলিস্তিনি পতাকা ওড়ান, বাঁশি বাজান এবং স্লোগান দিতে থাকেন। অনেক শিক্ষার্থীকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়াহ পরা অবস্থায় দেখা গেছে।

এই সংক্রান্ত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, গ্র্যাজুয়েশন গাউন ও ক্যাপ পরা শিক্ষার্থীরা পিচাইয়ের বক্তব্যের মাঝেই স্টেডিয়াম ত্যাগ করছেন।

স্ট্যানফোর্ডের সাবেক ছাত্র সুন্দর পিচাই যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন অনেক শিক্ষার্থীকে উঠে চলে যাওয়ার সময় তাকে দুয়ো ধ্বনি দিতে শোনা যায়।

শিক্ষার্থীদের দুয়ো ধ্বনির মুখে পিচাইকে বলতে শোনা যায়, ‘আমি আপনাদের সবাইকে সতর্ক করে দিতে চাই, এটি আমার জীবনের দেওয়া মাত্র দ্বিতীয় সমাবর্তন বক্তৃতা। আর প্রথমটি আমি আক্ষরিক অর্থেই আমার বাড়ির পেছনের উঠানে দিয়েছিলাম।’

কেন এই প্রতিবাদ

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিইর সঙ্গে গুগলের ব্যবসায়িক চুক্তির প্রতিবাদে স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন এবং নো টেক ফর অ্যাপার্থাইড নামক সংগঠন এই ওয়াকআউটের নেতৃত্ব দিয়েছে।

এই প্রতিবাদের মূল কারণ ছিল গুগলের বিতর্কিত প্রজেক্ট নিম্বাস। এটি মূলত গুগল ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া ১.২ বিলিয়ন ডলারের একটি ক্লাউড-কম্পিউটিং চুক্তি।

ফিলিস্তিনপন্থী অধিকারকর্মীরা শুরু থেকেই এই চুক্তির সমালোচনা করে আসছেন। তারা গুগলের বিরুদ্ধে প্রযুক্তিগত সেবার মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ তুলেছেন।

সমাবর্তন অনুষ্ঠান বর্জন করার পর অনেক শিক্ষার্থী পিপলস কমেন্সমেন্ট নামে একটি পৃথক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন।

সংবাদমাধ্যম সান ফ্রান্সিসকো গেটের তথ্য অনুযায়ী, সেই বিকল্প অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন মাহমুদ খলিল। ২০২৪ সালে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ মাহমুদ খলিলকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আটকে রেখেছিল।

সূত্র : এনডিটিভি

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিগুগলসমাবর্তন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস