ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত হেলিম মীর পলাতক বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।এ ঘটনায় আজ বুধবার বিকালে ভুক্তভোগীর পরিবার পাগলা থানায় মামলা দায়ের করেছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে হেলিম মীর রাস্তায় একা পেয়ে স্থানীয় একটি স্কুলের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটিকে ধারালো ছুরি দেখিয়ে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন তিনি। বাড়িতে এসে শিশুটি...