Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

‘ছাত্রলীগ কর্মীকে’ কুপিয়ে হত্যায় আটক ‘যুবলীগ কর্মী’

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৬:২২
‘ছাত্রলীগ কর্মীকে’ কুপিয়ে হত্যায় আটক ‘যুবলীগ কর্মী’

গফরগাঁওয়ে দুর্বৃত্তের হামলায় নিহত নাহিয়ান রবিন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে রাজিব (৪২) নামে একজনকে। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজারবাড়ি রোডে এ ঘটনা ঘটে।

গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান এসব নিশ্চিত করেছেন। নিহত রবিনের বাড়ি পৌর শহরের মহিলা কলেজ রোডের শিলাসী এলাকায়। পড়তেন আব্দুর রহমান ডিগ্রি কলেজে। তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ওসি। 

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, গত ৯ জুন ছিল রবিনের জন্মদিন। এ উপলক্ষে তার বন্ধুরা শহরের পশু হাসপাতাল রোডের বউ বাজার এলাকায় জন্মদিনের আয়োজন করেন। সেখানে জন্মদিন উদযাপন শেষে বন্ধু মাসুমের মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন রবিন। 

পথে মাজারবাড়ি রোড ও কলাবাগান রোডের মোড়ে মোটরসাইকেলটি পৌঁছালে মুখ ঢাকা পাঁচ থেকে ছয়জন তাদের পথ আটকায়। রবিন ও মাসুমের চোখে ছিটানো হয় মরিচের গুঁড়ো। পরে তাদের মারধর করা হয়। মাসুম দৌড়ে বেঁচে গেলেও রবিনকে এলোপাতাড়ি কোপায় তারা। চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

রবিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। মাসুম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তিনি জানান, চোখে মরিচের গুঁড়ো ছিটানোয় হামলাকারীদের চিনতে পারেননি।

রবিনের বাবা মোফাজ্জল হোসেনের (৪৬) অভিযোগ, শহরের কলেজ রোডের ব্যবসায়ী মোতালেবের ছেলে রাজীবের সঙ্গে তার ছেলের বিরোধ ছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি মোফাজ্জলের। কী নিয়ে বিরোধ- তা জানা নেই বলেও দাবি তার।

তার অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে অভিযানে যায় থানা পুলিশ। শহরের কলেজ রোডের মোতালেব প্লাজা থেকে এর মালিক মোতালেব মিয়ার ছেলে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি আতিকুরের দাবি, রাজীব যুবলীগের কর্মী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনটি রিভলবার ও তাজা গুলি জব্দ করা হয়।

ওসি আরও জানালেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহগফরগাঁওহামলাহত্যা
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise