Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভেঙে গেছে ‘শনির ঘাটের’ সাঁকো, দুর্ভোগে ৭ হাজার মানুষ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০৩
ভেঙে গেছে ‘শনির ঘাটের’ সাঁকো, দুর্ভোগে ৭ হাজার মানুষ

ছবি: আগামীর সময়

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার পর গত ১৯ দিন ধরে কলাগাছের ভেলায় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে শীলা নদী পার হচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকরা।

উপজেলার সান্দিয়াইন ও পাড়া সান্দিয়াইন গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত শীলা নদীর ওপর নির্মিত প্রায় ১৯০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি গত ৩০ এপ্রিল অতিবৃষ্টি ও স্রোতের তোড়ে ভেঙে নদীতে পড়ে যায়। এর পর থেকেই কলাগাছের ভেলা এই এলাকার মানুষের একমাত্র ভরসা।

সান্দিয়াইন নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন কাঁধে স্কুলব্যাগ নিয়ে কলাগাছের ভেলায় নদী পার হয়ে স্কুলে আসে। হাঁপাতে হাঁপাতে সে জানায়, নদীতে অনেক পানি আর স্রোত থাকায় খুব ভয় লাগে। মাঝেমধ্যে মনে হয় এই বুঝি নদীতে পড়ে যাবে। সাঁতারও ভালো জানে না সে।

একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আকলিমা খাতুন বৃষ্টির ভাষ্য, ‘সাঁকো ভেঙে যাওয়ার পর তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আসার সময় ১০ টাকা ভাড়া দিয়ে কলাগাছের ভেলায় চড়ে নদী পার হয়েছি। মাঝ নদীতে এসে কলাগাছের ভেলা যেভাবে দোল খাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। পড়ে গেলে কাপড়চোপড়, বইপত্রসহ সবকিছুই তো নষ্ট হতো।’

স্থানীয়দের ভাষ্য, এই ঘাটে গত কয়েক বছরে বাঁশের সাঁকো থেকে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীও ছিল। এ কারণেই এলাকাবাসী ঘাটটির নাম দিয়েছে ‘শনির ঘাট’।

আরও পড়ুন

নড়বড়ে সাঁকোয় উঠতে ভয়, আটকে বিয়েও

১৬ মে ২০২৬

সরেজমিনে দেখা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন, পাড়া সান্দিয়াইন, ছয়ানি রসুলপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ছয় থেকে সাত হাজার মানুষ প্রতিদিন এই পথে চলাচল করেন। নদীর উত্তর পারে রয়েছে একটি বালিকা দাখিল মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ পারে রয়েছে একটি বালক দাখিল মাদ্রাসা ও আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিকল্প ব্যবস্থা না থাকায় ছোট ছোট শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে ভেলায় নদী পার হতে হচ্ছে।

পাড়া সান্দিয়াইন গ্রামের বাসিন্দা ইসহাক মিয়া বলেছেন, বাজার করতে যেতে হলেও কলাগাছের ভেলায় নদী পার হতে হয়। বয়স বেশি হওয়ায় ভেলা থেকে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

সান্দিয়াইন গ্রামের শিহাব উদ্দিন জানালেন, বিভিন্ন এলাকায় মালপত্র ফেরি করে বিক্রি করেন তিনি। প্রতিদিন নদী পার হতে হয় কলাগাছের ভেলায়। বিশেষ করে রাতে চলাচলে বেশি ভয় লাগে।

স্থানীয় স্কুলশিক্ষক মাহবুবুল আলম বলেছেন, সাঁকোটি ভেঙে যাওয়ার পর কয়েকটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প হিসেবে নয়াপাড়া সেতু ব্যবহার করা গেলেও সেখানে যেতে প্রায় সাত কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। আবার পাড়া সান্দিয়াইন গ্রাম থেকে নয়াপাড়া সেতু পর্যন্ত পায়ে হাঁটার পথ ছাড়া অন্য কোনো সড়ক নেই। তাই বাধ্য হয়েই সবাই কলাগাছের ভেলায় নদী পার হচ্ছেন।
তিনি দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানালেন।

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নাসির উদ্দিন জানিয়েছেন, বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

উপজেলা প্রকৌশলী মো. আবু বকর ছিদ্দিক বলেছেন, সেখানে একটি পাকা সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। দ্রুত তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সাঁকোদুর্ভোগনদী পারাপারশনির ঘাটময়মনসিংহগফরগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা