খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহাআলম। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এক আসামিকে খালাস দিয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্ব...