ইরানের জব্দ করা কোনো অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে কাতার। দেশটি বলেছে, ভবিষ্যতে এসব অর্থ ছাড়ের বিষয়টি পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।সোমবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের জন্য দোহা সফর করবেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ে...