Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাঁচ লাখ টাকা দিয়েও কাতারে কাজ পাননি যুবক, নিজ খরচে ফিরলেন দেশে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২১:৩৩
শেয়ার করুন:
পাঁচ লাখ টাকা দিয়েও কাতারে কাজ পাননি যুবক, নিজ খরচে ফিরলেন দেশে

ভুক্তভোগী শহিদুল ইসলাম

বিদেশে কর্মসংস্থানের আশায় পাঁচ লাখ ১৫ হাজার টাকা দিয়েও কাতারে গিয়ে প্রতিশ্রুত কাজ পাননি দিনাজপুরের বিরামপুরের মো. শহিদুল ইসলাম (৩৬) নামের এক যুবক। রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে তাকে ভ্রমণ ভিসায় কাতারে পাঠানো হয় বলে অভিযোগ উঠেছে। সেখানে প্রায় সাড়ে পাঁচ মাস অবস্থান করেও কাজ না পেয়ে শেষ পর্যন্ত নিজ খরচে দেশে ফিরতে হয়েছে তাকে।

এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শহিদুল ইসলাম। তবে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি। পরে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।

শহিদুল ইসলাম বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের বাসিন্দা। গত ৩০ অক্টোবর তিনি বিরামপুর থানায় এ অভিযোগ জমা দেন। অভিযোগে বিদেশে পাঠানোর নামে অর্থ নেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজের ব্যবস্থা না করার অভিযোগ তোলেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় আট বছর সাত মাস আগে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন শহিদুল। এ সময় অভিযুক্ত মো. বদি নামের এক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ হয়। ওই ব্যক্তি তাকে কাতারে রাজমিস্ত্রির কাজ দেওয়ার আশ্বাস দেন। এ জন্য পাঁচ লাখ ১৫ হাজার টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়। পরে অভিযুক্তদের সঙ্গে আলোচনা করে তিনি ওই টাকা পরিশোধ করেন।

অভিযোগে বলা হয়, টাকা দেওয়ার প্রায় ছয় মাস পর তাকে কাতারে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না দিয়ে এক দালালের মাধ্যমে অন্য দালালের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে রাখা হলেও রাজমিস্ত্রির কাজের ব্যবস্থা করা হয়নি। সেখানে থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ নিজের টাকায় বহন করতে হয় তাকে। এভাবে প্রায় সাড়ে পাঁচ মাস অবস্থান করেও কাজ না পেয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।

আরও পড়ুন

চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

১৫ নভেম্বর ২০২৬

শহিদুলের অভিযোগ, দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের পর তারা গরু বিক্রি করে তার কাছে টাকা পাঠান। সেই টাকা দিয়ে কাতার থেকে দেশে ফেরেন তিনি। বিদেশে যাওয়া, সেখানে অবস্থান এবং দেশে ফেরাসহ সব মিলিয়ে তার প্রায় দুই লাখ টাকা অতিরিক্ত ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান বলেন, অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ভিসা-সংক্রান্ত কাগজপত্র সব ঠিক আছে। তিনি বিষয়টি নিয়ে বিচার করে দিয়েছেন। শহিদুল ইসলাম আবারও বিদেশে যেতে পারবেন।

অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।


বিরামপুরবিদেশকাতার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা