একসময় নদীকেন্দ্রিক জীবিকার জন্য পরিচিত ছিল ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন। এই জনপদের মানুষের জীবনে এখন নতুন সম্ভাবনার নাম মাছ চাষ। নদীর পানি কাজে লাগিয়ে গড়ে ওঠা শত শত পুকুরে বাণিজ্যিকভাবে চলছে মাছ উৎপাদন। তেলাপিয়া, পাঙাশ, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন স্থানীয়রা। চাষিদের দাবি, ইউনিয়নটিতে বছরে ২০০ কোটিরও বেশি টাকার মাছ বেচাকেনা হয়। পুকুরে মাছ বাড়ার সঙ্গে সঙ্গে সচ্ছলতা ফিরছে বহু পরিবারে।
স্থানীয়দের হিসাবে, ইউনিয়নে এখন পাঁচ শতাধিক মাছচাষি রয়েছেন। তাদের কেউ ব্যবসায়ী, কেউ দোকানি, আবা...