Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শেষ হয়নি সেতুর কাজ, বন্ধ বিকল্প সাঁকো

  • দুর্ভোগে অভয়নগরের দুই ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা
এস এম রফিকুল আলম অভয়নগর (যশোর)
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৩:০৫
শেষ হয়নি সেতুর কাজ, বন্ধ বিকল্প সাঁকো

গ্রাফিকস: আগামীর সময়

নির্ধারিত সময়ের এক বছরের বেশি সময় পার হলেও শেষ হয়নি যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের সংযোগস্থলে একটি সেতুর নির্মাণকাজ। এর মধ্যেই ভারী বর্ষণে সেতুর পাশে নির্মিত অস্থায়ী কাঠের সাঁকোটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানিয়েছেন, ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে হরিদাসকাটি ও পদ্মনাভপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের পুরনো সেতুটি ভেঙে পড়ে প্রায় দুই বছর আগে। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে প্রায় ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে শুরু হয় নতুন আরসিসি গার্ডার সেতু নির্মাণের কাজ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্ফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় নেহালপুর ইউপি-হাজীরহাট বাজার হয়ে কুলটিয়া ইউনিয়ন সড়কের ওপর ২০ মিটার সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ১ মে। ২০২৫ সালের ২৭ মার্চ কাজ শেষ হওয়ার কথা থাকলেও, নির্ধারিত সময় পেরিয়ে এক বছরের বেশি পার হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র প্রায় ৬০ শতাংশ কাজ। সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল জমাদার। তবে তার পক্ষে কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় ঠিকাদার আব্দুল খালেক।

এদিকে, সেতু নির্মাণকালে সাধারণ মানুষের চলাচলের জন্য পাশ দিয়ে নির্মাণ করা হয়েছিল কাঠের অস্থায়ী পাটাতন। দীর্ঘদিন ব্যবহারে সেটি হয়ে পড়ে জরাজীর্ণ। সম্প্রতি ভারী বর্ষণে খালের পানি বেড়ে গিয়ে পাটাতনটি পুরোপুরি তলিয়ে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গেছে পারাপার।

স্থানীয়দের দাবি, সড়কটি দিয়ে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে কেশবপুর, অভয়নগরের নওয়াপাড়া এবং উপজেলা সদরে যাতায়াত করেন স্থানীয়রা। সাঁকো অচল হয়ে যাওয়ায় অনেককে গন্তব্যে পৌঁছতে ঘুরে যেতে হচ্ছে অতিরিক্ত ৫ থেকে ১০ কিলোমিটার পথ।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদার আব্দুল খালেকের বক্তব্য, ‘দুই দফায় কাজ শুরু করার পরই বৃষ্টির পানিতে নির্মাণ এলাকা তলিয়ে যায়। পরে কাজ আবার শুরু হলেও অস্থায়ী সাঁকোটি আর টেকসইভাবে সংস্কার করা হয়নি। কয়েক দিন আগে জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও, সাম্প্রতিক বৃষ্টিতে সেটিও পানিতে তলিয়ে গেছে। আশা করছি, আগামী মাসের মধ্যে সেতুর কাজ শেষ করা সম্ভব হবে।’

এ বিষয়ে মনিরামপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. খালেকুজ্জামানের ভাষ্য, ‘সেতুর প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তবে দুই পাশের জমি অধিগ্রহণ ও সংকুলান নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য এলজিইডির কেন্দ্রীয় কার্যালয় থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আসবে। এরপর কাজ শেষের সম্ভাব্য সময় নির্ধারণ করা হবে।’

‘অস্থায়ী সাঁকো পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি জানার পর ঠিকাদারকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত উঁচু করে নতুনভাবে সাঁকো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে’— যোগ করেন মো. খালেকুজ্জামান।

অভয়নগরইউনিয়নযশোরসেতুসাঁকোঘূর্ণিঝড়আম্ফান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে