নির্ধারিত সময়ের এক বছরের বেশি সময় পার হলেও শেষ হয়নি যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের সংযোগস্থলে একটি সেতুর নির্মাণকাজ। এর মধ্যেই ভারী বর্ষণে সেতুর পাশে নির্মিত অস্থায়ী কাঠের সাঁকোটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানিয়েছেন, ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়ে হরিদাসকাটি ও পদ্মনাভপুর গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত খালের পুরনো সেতুটি ভেঙে পড়ে প্রায় দুই বছর আগে। এরপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে প...