২০১৮ সালের পর আনকোরা ও অনভিজ্ঞ লিওনেল স্কালোনি যখন
আর্জেন্টিনার দায়িত্ব নেন, আর্জেন্টাইন ফুটবলে উঠেছিল সমালোচনার ঝড়। ডিয়েগো ম্যারাডোনা
থেকে শুরু করে অনেকেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিডিয়াও ছাড় দেয়নি।
সেই দুঃসহ স্মৃতিগুলো
নিশ্চয়ই সহজে ভুলে যাননি স্কালোনি। সে সময় মুখে এর জবাব দেননি। চেয়েছেন কাজেই সবার
ভুল ভেঙে দিতে। সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপে
সাফল্যের মহাকাব্য লেখেন স্কালোনি। সবার অপছন্দের মানুষটিই ৩৬ বছরের অপেক্ষার অবসান
ঘটিয়ে সবার হৃদয়ে ঠ...