Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মেসির সঙ্গে সেই উত্তপ্ত পরিস্থিতি ব্যাখ্যা করলেন বেলিংহাম

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৭:৩৩
মেসির সঙ্গে সেই উত্তপ্ত পরিস্থিতি ব্যাখ্যা করলেন বেলিংহাম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের ২-১ গোলের হারের ম্যাচে লিওনেল মেসির সঙ্গে হওয়া উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে মুখ খুলেছেন জুড বেলিংহাম। ইংল্যান্ডের এই মিডফিল্ডার জানিয়েছেন, ঘটনাটি নিয়ে অতিরঞ্জিত করার কিছু নেই। ম্যাচের উত্তেজনার মধ্যেই রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল।

প্রথমার্ধে এক ফাউলের সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পর মেসি ও বেলিংহামের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়। ঘটনাটি দ্রুতই আলোচনার জন্ম দিলেও ম্যাচ শেষে বেলিংহ্যাম স্পষ্ট করেন, সেখানে কোনো ব্যক্তিগত বিরোধ ছিল না।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-কে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘মেসির সঙ্গে কথোপকথন? আসলে আমরা একটি ফাউল নিয়ে তর্ক করছিলাম। বিষয়টি গুরুতর কিছু ছিল না। সবাই হয়তো এটিকে বড় করে দেখবে, কিন্তু তেমন কিছুই হয়নি।‘

মেসির সঙ্গে তার কথাবার্তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বেলিংহাম, ‘আমি বলেছিলাম, এর আগে আমাদের ওপর একটি ফাউল হয়েছিল। তখন মেসি বলল, 'আমার ওপর যে ফাউল হয়েছিল, সেটার কী হবে?' আমি জবাবে বলেছিলাম, 'তুমি তো এতটাই শক্ত যে এটা সামলে নিতে পারবে।‘

ম্যাচে হারলেও মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানাতে ভোলেননি বেলিংহাম, ‘হারটা খুব কষ্টের, তবে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে খেলতে পারাটা সৌভাগ্যের।‘

দীর্ঘদিনের শিরোপা-খরা কাটাতে না পারার হতাশাও প্রকাশ করেন ইংলিশ মিডফিল্ডার। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এটা সত্যিই হৃদয়বিদারক। আমি সেই ইংল্যান্ড দলের অংশ হতে চেয়েছিলাম, যারা অবশেষে বড় কোনো শিরোপা জিতবে। কিন্তু আবারও সমর্থকদের একই হতাশার গল্প শুনতে হচ্ছে। এজন্য আমি দুঃখিত।‘

সেমিফাইনালে বিদায়ের হতাশা কাটিয়ে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড।

লিওনেল মেসিজুড বেলিংহামআর্জেন্টিনা-ইংল্যান্ড২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    বনমালী

    বনমালী

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন

    আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন

    মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন

    মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় আগুন