আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তরুণী শাবনাম (ছদ্মনাম) যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, তখন মেয়েদের মাধ্যমিক স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়। এর পাঁচ বছর কেটে যাওয়ার পর তিনি বলছেন, পড়াশোনা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাকে ‘জোর করে বিয়ে’ দেওয়া হয়েছে এবং তিনি ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন।আমু টিভিকে শাবনাম জানান, স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়াই তার জীবনের কঠিন সময়ের শুরু। একপর্যায়ে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হয়। স্কুল খোলা থাকলে এ বছর তার মাধ্যমিক শিক্ষা শেষ করার কথা ছিল।তিনি বললেন, ‘স্কুল বন্ধ হয়ে...