Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কাবুলের ঘরে ঘরে শিকল ভাঙার গান

তালেবানের চোখ এড়িয়ে স্বপ্ন বুনছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২০:৫৩
শেয়ার করুন:
তালেবানের চোখ এড়িয়ে স্বপ্ন বুনছেন নারীরা

ছবি: রয়টার্স

কাবুলের কোনো এক বাড়ির দরজা বন্ধ। বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই। অথচ ভেতরে চলছে স্কুল। মেঝেতে পাতা ছোট ছোট টেবিলে বসে পড়ছে ছাত্রছাত্রীরা। অন্য এক বাড়িতে গোপনে চলছে সৌন্দর্যচর্চার কাজ। কোথাও আবার উঠোনে পুরনো গাড়ির টায়ার ঝুলিয়ে চলছে বক্সিংয়ের অনুশীলন। তালেবানের নিষেধাজ্ঞায় যখন আফগান নারীদের জীবন কার্যত ঘরের চার দেয়ালে আটকে, তখন সেই ঘরকেই প্রতিরোধের জায়গা করে তুলেছেন তারা। আর এভাবেই তালেবানের চোখ এড়িয়ে স্বপ্ন বুনছেন নারীরা। চলছে শিকল ভাঙার গান।


২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ চাপিয়েছে তালেবান। মেয়েদের প্রাথমিক স্তরের পর পড়াশোনার সুযোগ বন্ধ। ধর্মীয় শিক্ষা ও ভাষার কিছু পাঠক্রম অবশ্য চালু রয়েছে। পার্ক ও শরীরচর্চার কেন্দ্রেও নারীদের প্রবেশ নিষিদ্ধ। বন্ধ করে দেওয়া হয়েছে সৌন্দর্যচর্চার কেন্দ্রগুলো। পোশাকের ক্ষেত্রেও জারি হয়েছে কঠোর নির্দেশ। মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে রাখার নিয়ম। অধিকাংশ চাকরিতেও নারীদের প্রবেশাধিকার নেই। যদিও কিছু ক্ষেত্রে ব্যবসার অনুমতিপত্র দেওয়া হচ্ছে।


এই বিধিনিষেধ কার্যকর করতে রাস্তায় টহল দেন নীতি ও নৈতিকতা মন্ত্রকের কর্মীরা। সাদা পোশাকের এই বাহিনী নারীদের আটক করতে পারে। এমনকি মারধরের অভিযোগও রয়েছে। গ্রেপ্তারের ভয় তাই প্রতিদিনের সঙ্গী। তবু থেমে নেই গোপন লড়াই।


সম্প্রতি কাবুলের তিন নারীর জীবনের কথা তুলে ধরেছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। নিরাপত্তার কারণে তাদের কারও নাম প্রকাশ করেনি সংবাদ সংস্থাটি। তাদের মধ্যে একজনের বয়স ৪০ বছর। তালেবান সৌন্দর্যচর্চার কেন্দ্র বন্ধ করে দেওয়ার পর তিনি গোপনে একটি সেলুন চালু করেন। তার স্বামী বেকার। সংসারের দায়িত্ব সামলাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি। অল্পদিনেই প্রায় ৩০ জন খদ্দের জুটে যায়। কিন্তু একদিন সেখানে হানা দেয় কর্তৃপক্ষ। বাজেয়াপ্ত করা হয় সেলুনের সরঞ্জাম ও আসবাব। তাতেও দমেননি ওই নারী। অন্য একটি ফ্ল্যাটে ফের কাজ শুরু করেন। এখন তার সঙ্গে কাজ করেন সাতজন নারী। তাদের উপার্জনের ওপর নির্ভর করে কয়েকটি পরিবার। বিয়ের মৌসুমে সাজানোর কাজও করেন তারা। তবে দরজায় কারও কড়া নাড়ার শব্দ হলেই আতঙ্ক ছড়ায়।


আরেক নারী একসময় আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা জারির পর ভেঙে যায় তার স্বপ্ন। হতাশায় টানা ছয় মাস ঘরবন্দি ছিলেন। পরে বাড়িতেই শরীরচর্চা শুরু করেন। পুরনো গাড়ির টায়ারকে বক্সিংয়ের ঘুসি মারার থলে বানান। এখন বাড়ির উঠোনে একদল ছেলেকে প্রশিক্ষণ দেন তিনি। দেশ ছেড়ে অন্য কোথাও আশ্রয় নেওয়ার ইচ্ছা রয়েছে তার। কিন্তু ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছেন না। তার কথায়, কোনো আশা নেই, কোনো দরজাও খোলা নেই।


প্রতিরোধের আরেক ঠিকানা একটি গোপন স্কুল। বছর কুড়ির এক তরুণী তার কিশোরী বোনকে নিয়ে এক বছরেরও বেশি সময় আগে সেটি চালু করেন। সেখানে পড়তে আসে প্রায় ৩০ জন। তাদের মধ্যে মেয়েদের বয়স ২০ বছর পর্যন্ত। ছেলেরাও পড়ে। অঙ্ক, ইতিহাস, বিজ্ঞান ও ভূগোলের পাশাপাশি কোরআন শেখানো হয়। সন্দেহ এড়াতে ছাত্রছাত্রীরা একসঙ্গে স্কুলে আসে না। বাড়ির একটি ঘরই শ্রেণিকক্ষ। মেঝেতে বসে, নিচু প্লাস্টিকের টেবিলে বই রেখে পড়াশোনা চলে। দেয়ালে ছাত্রছাত্রীদের আঁকা রঙিন ছবি। শিক্ষিকাদের কারও পেশাদার প্রশিক্ষণ নেই। স্কুল বন্ধ হওয়ার আগে তারা যে শিক্ষা পেয়েছিলেন, সেটুকুই এখন অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ধরা পড়লে গ্রেপ্তারের ভয় রয়েছে তাদেরও।


তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত আগস্টে বলেছিলেন, শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা দূর করার উদ্যোগ নেওয়া হবে। কিন্তু এপির প্রতিবেদন অনুযায়ী, এখনো তার কোনো লক্ষণ দেখা যায়নি। মন্ত্রকের মুখপাত্র মহম্মদ আসলাম বদরিওয়াল অবশ্য দাবি করেছেন, ইসলামি শরিয়াহ মেনেই নারীদের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তার বক্তব্য, শরিয়াহ ও দেশের আইন মেনে নারীরা সামাজিক ও বাণিজ্যিক কাজ করতে পারেন। তাদের নিরাপত্তা এবং শরিয়াহ-প্রদত্ত অধিকারই সরকারের অগ্রাধিকার।


সরকারি আশ্বাস আর বাস্তবের মধ্যে ব্যবধান অবশ্য স্পষ্ট। তাই কাবুলের কোনো বন্ধ দরজার আড়ালে আজও চলছে পড়াশোনা, উপার্জন ও শরীরচর্চা। প্রকাশ্যে প্রতিবাদের সুযোগ নেই। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও নিজেদের মতো করে বাঁচার পথ খুঁজছেন আফগান নারীরা।


আফগানিস্তানপড়াশোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের