Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

সেঞ্চুরি হাতছাড়া মুশফিক-শান্তর

  • অলক কাপালী ও সোহাগ গাজীর পর টেস্টে হ্যাটট্রিক করা তৃতীয় বাংলাদেশি
  • দ্রুততম বাংলাদেশি পেসার হিসেবে পৌঁছেছেন ৫০ টেস্ট উইকেটের মাইলফলকে
  • ইনিংসে ৫ উইকেট নিলেন ৪ দেশে— ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আমিরাত
  • হাসান মাহমুদের এই হ্যাটট্রিক টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৫০তম
ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭
সেঞ্চুরি হাতছাড়া মুশফিক-শান্তর

হাসান মাহমুদ টেস্টে হ্যাটট্রিক করেছেন প্রথম বাংলাদেশি পেসার হিসেবে

তৃতীয় দিনের খেলা শেষে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড ৩২৯ রানের। আবুধাবির উইকেটে বল ঘুরতে শুরু করেছে। আজ দিনের শুরুতে মেহেদি হাসান আর লিটন দাস মিলে যদি আরও ৫০টি রান স্কোরবোর্ডে জুড়ে দেন, তাহলে বাংলাদেশের বোলারদের জন্য আরও একবার আফগানদের অলআউট করে দেওয়াটা একদমই কঠিন নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্রেফ একটা জয়ই কি হবে এই টেস্টে বাংলাদেশের প্রাপ্তি?

দুই দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির সময়ের পার্থক্য ১৮ বছর, অভিজ্ঞতার পার্থক্য ১৩১ ম্যাচের। আফগানিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই এই ম্যাচে হারজিতটাও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানকে নড়চড় করাবে না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুটি টেস্ট এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে খেলতে নামার আগে, নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার এটাই বড় সুযোগ। তৃতীয় দিনের খেলা শেষে, এই জায়গাটায় এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয়ই দিয়ে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংস মিলিয়ে ১৬ উইকেটের পতন হয়ে গেছে এরই মধ্যে, শীর্ষ ব্যাটাররা প্রত্যেকেই দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে গেছেন। অথচ কেউই সেঞ্চুরির দেখা পাননি। তিনজন ব্যাটার ৮০’র ঘরে উইকেট ছুড়ে দিলেন; প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই পুরনো রোগই পেয়ে বসল তাদের। দিনের খেলার শেষবেলায় উইকেট হারানো, ইনিংসগুলোকে বড় করতে না পারার আক্ষেপ আর খেলার ধারার বিপরীতে উইকেট বিলিয়ে দিয়ে বিপদ ডেকে আনার অভ্যাসগুলোই ফের দেখা গেল মাঠে।

মাশরাফী, শাহাদাত ও তাসকিনের পর ৫০ টেস্ট উইকেট নেওয়া চতুর্থ বাংলাদেশি পেসার

শান্তকে তাও দুর্ভাগা বলা চলে। লেগস্পিনার কায়েস আহমেদের দারুণ এক ডেলিভারিতে বিভ্রান্ত হয়েই ৮২ রানে বিদায় নিতে হয়েছে। বলটা হাওয়ায় ভাসিয়েছিলে কায়েস, শান্ত সামনের পায়ে ভর দিয়ে খেলতে গিয়েছিলেন, তাতে ব্যাট আর পায়ের মাঝে যে বিস্তর ফাঁক তৈরি হয় বলটা সেদিক দিয়েই ঢুকে ভেঙেছে স্টাম্প। ১৯০ বল খেলে ৮২ রান করার পর আউট হয়ে হতবিহ্বল হয়েই উইকেটে খানিকটা সময় দাঁড়িয়ে ছিলেন শান্ত, বুঝতে পেরেছেন ভুল সময়েই ফেরার রাস্তা ধরতে হচ্ছে তাকে।

তবে ১০৬ নম্বর টেস্ট খেলতে নামা মুশফিককে কাঠগড়ায় তুলতেই হচ্ছে। মনে হচ্ছিল ১৫ নম্বর টেস্ট সেঞ্চুরিটা পেয়েই যাবেন মুশফিক। কিন্তু জিয়াউর রহমানের নিরীহ গোছের একটি বলে সুইপ করতে গিয়ে গরমিল করে ফেললেন মুশফিক। প্রথমে ভেবেছিলেন অন্যভাবে খেলবেন, একটু দেরিতে সুইপ খেলতে চেষ্টা করলেন। চেয়েছিলেন উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠাবেন। কিন্তু হিসাবে গোলমাল হয়ে বল লোপ্পা হয়ে উঠে গেল ওপরে, স্লিপে সহজ ক্যাচ লুফে নিলেন শহিদুল্লাহ। প্রথম ইনিংসে মুশফিক আউট হয়েছিলেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করলে খানিকটা দায়মোচন হতো। কিন্তু দেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার হয়েও যেভাবে নিজের উইকেট বিলিয়ে দিলেন, তাতে করে ‘অভিজ্ঞতা’ শব্দটার ওপরই অবিশ্বাস জন্মায়।

‘রাতপ্রহরী’ হিসেবে নেমেছিলেন হাসান মাহমুদ, সকালবেলায় হ্যাটট্রিকের আনন্দ খানিকটা মিলিয়ে গেছে ব্যাটিংয়ে ১ রানে আউট হয়ে। সেটাও আবার দিনের শেষ বলের আগের বলে। মুশফিক-শান্ত জুটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৫তম ওভার থেকে ৬৫তম ওভার পর্যন্ত খেলে কোনো বিপদ হতে দেননি, রানও আসছিল স্বাভাবিক গতিতে। শেষ ৬টি ওভারে আফগানরা ৩ উইকেট নিতে না পারলে তৃতীয় দিনটি হতে পারত শুধুই বাংলাদেশের।

মুশফিকশান্তআফগানিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল