Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

পাকিস্তানি সহায়তায় আফগানিস্তানে যোদ্ধাদের অনুপ্রবেশের অভিযোগ, নিহত ২৮

  • অস্বীকার করেছে পাকিস্তান
রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১
পাকিস্তানি সহায়তায় আফগানিস্তানে যোদ্ধাদের অনুপ্রবেশের অভিযোগ, নিহত ২৮

গ্রাফিকস: আগামীর সময়

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে আফগান বাহিনী ২৮ জন যোদ্ধাকে হত্যা এবং ৩২ জনকে আহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে এমন তথ্য। মন্ত্রণালয়ের দাবি, যোদ্ধাদের একটি দল পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল এবং ওই দলে ইসলামিক স্টেটের সদস্যরাও ছিল।

মন্ত্রণালয় অভিযোগ করেছে, পাকিস্তানি মিলিশিয়ারা ওই যোদ্ধাদের সহায়তা করেছিল। নিহত ও আহতদের বেশির ভাগই আফগানিস্তানের সাবেক সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা এটিকে ‘অসার, ভিত্তিহীন ও সম্পূর্ণ মিথ্যা’ বলে বর্ণনা করেছে।

একই পোস্টে নুরিস্তানে সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলো জড়িত থাকার কথা অস্বীকার করেছে তারা। তারা সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ বা প্রশিক্ষণ দিয়েছে কিংবা আফগানিস্তানে ইসলামিক স্টেট বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করেছে, এমন অভিযোগও অস্বীকার করেছে।।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে সীমান্ত পার করে পাঠিয়েছে—কাবুলের এই দাবি সশস্ত্র অনুপ্রবেশে পাকিস্তান রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ। এর এক সপ্তাহেরও কম সময় আগে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছিল। ইসলামাবাদ জানিয়েছিল, হামলায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।চ

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তান থেকে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানো যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে কাবুল। আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

আরও পড়ুন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৩

২১ সেপ্টেম্বর ২০২৬

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যোদ্ধাদের দলটি শনিবার পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তানের কামদেশ জেলায় প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল হামলা চালানো। আফগান বাহিনী অভিযান শুরু করলে বেঁচে যাওয়া যোদ্ধারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি মিলিশিয়াদের অবস্থানের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় অভিযোগ করেছে, পাকিস্তানের সশস্ত্র সদস্য ও মিলিশিয়ার সদস্যরা ওই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করেছিল। তবে সংঘর্ষ শুরু হলে তারা সরে যায়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার বিরুদ্ধেও অভিযোগ করেছে মন্ত্রণালয়। তাদের দাবি, সহায়তার কথা বলে সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাকিস্তানে নিয়ে যাওয়া, প্রশিক্ষণ দেওয়া এবং পরে নুরিস্তানের দিকে পাঠানো হয়েছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তান পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ হাজির করতে পারেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়েও তারা আপত্তি জানিয়েছে। পাকিস্তানের দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ভিডিওটি ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটি সাজানো।

এর আগে ২১ সেপ্টেম্বর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর এই ঘটনা ঘটল। ইসলামাবাদ জানিয়েছিল, ওই হামলায় ২৮ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা বলেছিলেন, হামলায় বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। আফগানিস্তানে জাতিসংঘের মিশন তিনজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

আফগানিস্তানতালেবানপাকিস্তান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর