পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন, ২০২৬’- এর খসড়া ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ আরও সুরক্ষিত করা, বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)-কে অধিক কার্যকর ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর এবং অব্যবহৃত নগদ লভ্যাংশ, শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে...