রাজধানীর
বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কয়েকটি বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মিরপুর, বাড্ডা ও কেরানীগঞ্জে বাস ও ট্রাকে আগুন
দেওয়া হয়। এ ছাড়া যাত্রাবাড়ী ও কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হয়েছেন। তবে কমলাপুরের ঘটনায় কেউ হতাহত হয়নি।
শনিবার সন্ধ্যায়
মিরপুর ১১ ও মিরপুর ১ এলাকায় পরপর দুটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মিরপুর ১ নম্বরে
অভিজাত পরিবহন ও মিরপুর ১১ নম্বরে শিকর পরিবহনের বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পর...