Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

গ্রামীণ ব্যাংকের ২০ শাখায় অগ্নিসংযোগ, উদ্বেগ প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৭
শেয়ার করুন:
গ্রামীণ ব্যাংকের ২০ শাখায় অগ্নিসংযোগ, উদ্বেগ প্রকাশ

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের ২০টি শাখায় অগ্নিসংযোগ, অগ্নিসংযোগের চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে এসব ঘটনা ঘটেছে। এতে কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করা হয়। এ সময় হার্ডডিস্কও নিয়ে যায় দুর্বৃত্তরা। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি নয়, বরং দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা ও দীর্ঘদিনের আস্থার ওপর আঘাত।

বিজ্ঞপ্তিতে ব্যাংকের মালিকানা সম্পর্কে বলা হয়, প্রচলিত আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালক রয়েছেন।

ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এর সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য, শাখাগুলো ক্ষতিগ্রস্ত হলে দরিদ্র সদস্য, নারী উদ্যোক্তা, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় আর্থিক সেবা ব্যাহত হতে পারে।

এ ছাড়া ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যাচাই না করে এসব তথ্য প্রচার বা বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে গ্রামীণ ব্যাংক।

গ্রামীন ব্যাংকঅগ্নিসংযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি