Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ধন্যবাদ

সচেতন করতে জহিরের দেয়াল লিখন

রাজিব হাসান, ঝিনাইদহ
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৫:০৭
সচেতন করতে জহিরের দেয়াল লিখন

ঝিনাইদহের একটি দেয়ালে সচেতনতামূলক কথা লিখছেন জহির রায়হান- আগামীর সময়

কৃষক পরিবারের সন্তান জহির রায়হান (৪৫) পেশায় রঙমিস্ত্রি। অভাবের সংসারে পারেননি লেখাপড়া করতে। ১২ বছর ধরে তিনি রাস্তার পাশে গাছ লাগান, দেয়ালে রঙ করে মনীষীদের বিভিন্ন বাণী ও পরামর্শমূলক বক্তব্য লেখেন, পশুপাখির জন্য গড়ে দেন নিরাপদ আশ্রয়। ক্ষেতে কর্মরত কৃষকদের তৃষ্ণা নিবারণে বসিয়েছেন নলকূপ।

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে জহিরের সংসার। রঙমিস্ত্রির কাজ করে যে মজুরি পান, তার এক-তৃতীয়াংশ ব্যয় করেন এসব কাজে। এতে উৎসাহ দিতে তাকে কয়েকজন ব্যক্তিও করেন সহযোগিতা।

ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের কৃষক কেয়ামুদ্দিন মোল্লার ছেলে জহির রায়হান জানালেন, তিনি প্রথমে বিভিন্ন বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দেয়ালে লেখা শুরু করেন মনীষীদের বাণী। বিভিন্ন শহর বা গ্রামগঞ্জে রাস্তার ধারে গাছ লাগানো, মাঠে কৃষকদের জন্য বিশ্রামাগার তৈরি করা; সেখানে সুপেয় পানির জন্য নলকূপ স্থাপন, পাখির আবাসের জন্য
গাছে গাছে বাসা তৈরি, অসহায় ছেলেমেয়েদের পড়ালেখার খরচ দেওয়াসহ জনহিতকর ও সেবামূলক কাজ অব্যাহত রেখেছেন জহির।

বর্তমানে প্রচণ্ড গরমে তিনি লেগে পড়েছেন পাখির তৃষ্ণা মেটানোর কাজে। গাছে গাছে বেঁধে দিচ্ছেন পাতিল। সেসব পাতিলে রেখে দেন পানি। তৃষ্ণার্ত পাখিরা পানি পান করে এসব পাতিল থেকে।

জহির এ পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার অন্তত ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দেয়ালে এবং বিভিন্ন বাজারের পাশে দেয়ালে লিখে দিয়েছেন মনীষীদের বাণী। জানালেন, সামাজিক কাজ করতে পারলে এমনিতেই ভালো লাগে। পাশাপাশি যখন কেউ বলে এ কাজটা জহিরের কাছ থেকে শিখেছি, জহির যা করে তা অনেকেই পারে না— এসব শুনলে খুব ভালো লাগে। তাই এ কাজ অব্যাহত রাখবেন তিনি।

‘জহির রায়হান কৃষকের বন্ধু। নিজের সংসার টানাপড়েনের মধ্যে চললেও কাজ করেন মানুষের উপকারে। ক্ষেতের পাশে তিনি যেসব বিশ্রামাগার করেছেন, সেখানে কৃষকরা বিশ্রাম নেন; আশ্রয় নেন ঝড়-বৃষ্টিতে। তার মতো মানুষ সমাজে খুব কমই আছে’— বলছিলেন রামনগর গ্রামের কৃষক সেলিম শাহ ও ফারুক হোসেন।

প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও ক্ষেতের কৃষকদের তৃষ্ণা মেটানোর জন্য জহির সদর উপজেলার রামনগর, নগরবাথান মোড়, ভবানীপুর, দুর্গাপুরসহ বিভিন্ন স্থানে ২০টি নলকূপ স্থাপন করেছেন।

ভবানীপুর গ্রামের মিলন হোসেন ও রামনগর গ্রামের বিশু মিয়া বলেছেন, ‘কৃষকরা সারাদিন মাঠে পরিশ্রম করেন। কাজের সময় পিপাসা লাগে। আগে দূর থেকে পানি এনে খেতে হতো। জহির মাঠেই নলকূপ বসিয়ে দেওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে।’ 

স্থানীয় কুমড়াবাড়িয়া ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন বললেন, ‘জহির রায়হান জেলার গর্ব, তার মতো মানবিক মানুষ সমাজে কমই আছে। তিনি কৃষকদের জন্য বিশ্রামের স্থান ও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে মানুষকে যেমন সচেতন করছেন, তেমনি পশুপাখির জন্য নিরাপদ আশ্রয় গড়ে স্থান করে নিয়েছেন মানুষের মনে।

জহির রায়হানলেখাপড়ারঙমিস্ত্রিধন্যবাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ