Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

ম্যাচ বাঁচালেন ফিলিপস-মিচেল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০
শেয়ার করুন:
ম্যাচ বাঁচালেন ফিলিপস-মিচেল

উপমহাদেশের মাটিতে এমন পিচ হলে ঝড় উঠত সমালোচনার। অথচ এবার নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দেখা মিলল ‘নিষ্প্রাণ’ ২২ গজের। ৭২০ রান করে চালকের আসনে থাকলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে ড্র মেনে নিল ভারত। তাও ১ ঘণ্টা ও ১৫ ওভার আগেই।

২ উইকেটে ১১৯ রানে চতুর্থ দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। গতকাল পঞ্চম দিন দৃঢ়তা দেখান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। টি-টোয়েন্টিৃতে আক্রমণাত্মক দুই ব্যাটার দলের প্রয়োজনে ঢুকে পড়েন খোলসে। ফিলিপস অপরাজিত ছিলেন ১২৬ বলে ২৬ রানে। অথচ গত মাসেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৪৯ বলে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সেই ফিলিপসই ব্লকের পর ব্লক করে গেলেন ম্যাচ বাঁচাতে। মিচেলও ৪৯ রানের হার না মানা ইনিংস খেলেছেন ১৮৬ বলে।

কিউই অধিনায়ক টম ল্যাথাম প্রশংসাই করলেন দুজনের, ‘এখানকার উইকেট সাধারণত এত ফ্ল্যাট হয় না। তারপরও ফিলিপস ও মিচেল যে দৃঢ়তা দেখিয়েছে, সেটা অসাধারণ।’ ২৫৮ বল, অর্থাৎ টানা ৪৩ ওভার ক্রিজে অবিচ্ছিন্ন ছিলেন দুজন। তারা মনে করিয়ে দিচ্ছিলেন ম্যাচ বাঁচাতে এবি ডি িভলিয়ার্স, জ্যাক রাসেল, রাহুল দ্রাবিড়দের দৃঢ়তাকে।

৩৬০ ডিগ্রিখ্যাত ডি ভিলিয়ার্স ২০১২ সালে অ্যাডিলেডে ২২০ বলে ৩৩ করে বাঁচিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। ২০১৫ সালে ২৯৭ বলে ৪৩ করেও অবশ্য দিল্লি টেস্ট ড্র করতে পারেননি তিনি। ২০০৭ সালে ওভালে ৯৬ বলে ১২ করে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র করিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ১৯৯৫ সালে ইংল্যান্ডের জ্যাক রাসেল ২৩৫ বলে অপরাজিত ২৯ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করেছিলেন জোহানেসবার্গ টেস্ট।

গতকাল ফিলিপস আর মিচেলের ব্যাটেও ছিল একই দৃঢ়তা। তাই এক ঘণ্টা আগে ড্র মেনে নেওয়ার যুক্তি দিয়ে ভারতীয় অধিনায়ক শুবমান গিল বললেন, ‘পিচ থেকে আরেকটু সাহায্য পাওয়া গেলে চেষ্টা চালিয়ে যেতাম। কিন্তু আমাদের পেসাররা ক্লান্ত ছিল। প্রত্যেকেই এ ম্যাচে প্রায় ৫০ ওভার করে বল করেছে। আমার মনে হয়নি, আরও ৫ থেকে ১০ ওভার বল করলেও খুব একটা লাভ হতো।’

ওয়েলিংটনে ড্রয়ের পর বিদেশের মাটিতে ২০ উইকেট নেওয়ার জন্য ভারতের স্পিন আক্রমণ কতটা তৈরি, সেই প্রশ্নও তুলে তোপ দেগেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ‘ওয়াশিংটন অলরাউন্ডার হিসেবে খেলতে পারে। কিন্তু বিসিসিআই, কুলদীপ বা মানব কোথায়?’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম