মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

শেখ পারভেজ জীবন
মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শেখ পারভেজ জীবনের টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট শিকারের ম্যাচে ৩ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা।
ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সে টস হেরে প্রথমে ব্যাট করে ৩৮ ওভারে ১৭৬ রানে অলআউট হয় মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে ৮ ওভার বোলিং করে ২৩ রানে ৫ উইকেট নিয়েছেন পারভেজ।
তার দুর্দান্ত বোলিংয়ের কারণেই চাপে পড়ে সফরকারীরা। জবাবে ৩১.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।






