মর্নিং স্টার

এশিয়ান গেমস বক্সিং ৫৫ কেজি ওজন শ্রেণির প্রিলিমিনারি রাউন্ডে ভুটানের মিগমা দরজিকে ৫-০ ব্যবধানে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের বক্সার উৎসব আহমেদ। কাল প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে বাংলাদেশি বক্সার বেশ উজ্জীবিত। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এ জয়ের পেছনে আছে অনেক কষ্ট, ত্যাগ, পরিশ্রম ও হাল না ছাড়ার গল্প। সামনে আরও বড় লড়াই, বড় স্বপ্ন।’ নিশ্চতভাবেই স্বপ্নটা পদক জয়ের। তবে এখন থেকে গেমসে কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়তে হবে। এ লড়াইয়ে জিতলেই ১৯৮৬ গেমসে করা মোশাররফ হোসেনের কীর্তি ছুঁতে পারবেন।



