আন্তর্জাতিক জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশি তরুণের সাফল্য

সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২৩তম সারওয়াক ইন্টারন্যাশনাল জুনিয়র গলফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য পেয়েছে উদীয়মান বাংলাদেশি তরুণ গলফার সৈয়দ মাহদী মাহবীর শান্ত। বিশ্বের ১০টি দেশের ১২০ জন প্রতিভাবান জুনিয়র গলফারের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গ্রুপ সি-তে ৫ম স্থান অর্জন করেছেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টের '৪র্থ রানার-আপ' ট্রফি নিজের করে নিয়েছেন এই তরুণ গলফার।
গত ১৪ থেকে ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ার সারওয়াকের মিরিতে অবস্থিত বিখ্যাত ইস্টউড ভ্যালি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এটি ছিল মাহবীরের ক্যারিয়ারের ৩য় আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
টুর্নামেন্ট সংশ্লিষ্টরা জানান, ইস্টউড ভ্যালির সম্পূর্ণ নতুন ও অপরিচিত কোর্স এবং অত্যন্ত দ্রুতগতির ও চ্যালেঞ্জিং পুটিং গ্রিনের সাথে মানিয়ে নিয়ে শান্ত যেভাবে পারফর্ম করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
এবারই প্রথম মা-বাবার সঙ্গী ছাড়াই সম্পূর্ণ পেশাদারভাবে দলের ম্যানেজার এবং অন্য একজন জুনিয়র গলফারের সাথে দূরদেশে ভ্রমণ ও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন শান্ত।




