Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

ইউএস ওপেন

গাঁজার গন্ধে ম্যাচ বন্ধ!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪
গাঁজার গন্ধে ম্যাচ বন্ধ!

সংগৃহীত ছবি

টেনিস ম্যাচ তো কত কারণেই বন্ধ হয়। কিন্তু ইউএস ওপেনে শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা এক অদ্ভুত কারণে ম্যাচ বন্ধ রাখতে বাধ্য করলেন চেয়ার আম্পায়ারকে। কামিলা রাখিমোভার বিপক্ষে ম্যাচে টেনিস কোর্টে গাঁজার গন্ধ পাওয়ায় বন্ধ রাখা হয়েছিল সাবালেঙ্কার ম্যাচ!

বেলারুশ টেনিস তারকা সাবালেঙ্কা গাঁজার তীব্র গন্ধে একাধিকবার বেসামাল হয়েছেন। সার্ভ করার সময় মনোযোগে বিঘ্ন ঘটার পর চেয়ার আম্পায়ারের সহায়তা চান তিনি। আগে কখনোই টেনিস কোর্টে এতটা তীব্র গন্ধ পাননি বলে অভিযোগ করেন বেলারুশের এই তারকা। 

লুই আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় গেমে সার্ভ করতে গিয়ে বল ওপরে ছোড়ার পর সেটি মাটিতে পড়তে দেন সাবালেঙ্কা। পরের পয়েন্টেও একই ঘটনা ঘটে। স্পষ্টতই কোনো একটি বিষয় তাকে বিরক্ত করছিল। এরপর চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে সহায়তা চান তিনি।

ম্যাচ শেষে সাবালেঙ্কা জানান, ‘আমি জানি না; গন্ধটা দর্শকদের কাছ থেকে আসছিল, নাকি বাইরে থেকে বাতাসের সঙ্গে স্টেডিয়ামে ঢুকছিল। শুধু আশা করি, তারা বিষয়টি নিয়ে একটু বেশি সচেতন হবে।’

সাবালেঙ্কা আর বলেছেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, আপনারা যা খুশি করতে পারেন। যা খুশি ধূমপান করেন, যতটা খুশি আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। নিজের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করার সময় এই গন্ধ সামলানো একটু কঠিন।’

এর আগে নিক কিরিওস ও মারিয়া সাকারির মতো খেলোয়াড়রাও ম্যাচ চলাকালে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ করেছিলেন। ইউএস ওপেনের ভেন্যুর পেছনে একটি পার্ক রয়েছে, যেখান থেকেই সাধারণত এই গন্ধ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনাকাঙ্ক্ষিত এ বিষয়ে ইউএস টেনিস অ্যাসোসিয়েশনের মুখপাত্র ব্রেন্ডন ম্যাকইনটায়ার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইউএসটিএ বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারের বাইরে কী হচ্ছে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তবে এই স্থাপনাকে ধূমপানমুক্ত রাখতে আমরা সতর্ক থাকছি। নিরাপত্তা ও অতিথিসেবা দলকে কেউ ধূমপান করছে বলে জানানো হলে তারা ব্যবস্থা নেয়। নিউ ইয়র্কে এটি বৈধ হলেও পার্ক অঞ্চল, টেনিস সেন্টারে যে ধূমপান নিষিদ্ধ সেসব জানিয়ে দেওয়া হয়।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise