Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

আফগানিস্তানকে হারিয়ে আইএইচএফ ট্রফিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ২১:১৭
আফগানিস্তানকে হারিয়ে আইএইচএফ ট্রফিতে দুর্দান্ত শুরু বাংলাদেশের

সংগৃহীত ছবি

ম্যাচের শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে শুরু হয় উল্লাস। হ্যান্ডবল কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদেরও চেহারায় উচ্ছ্বাসের আভা। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১০ জুন বুধবার শুরু হওয়া বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন)  ট্রফিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২০ বিভাগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৩-২২ গোলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে।

প্রথমার্ধে ১৯-১৩ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের মোহাম্মদ রনি হাসান করেছেন সর্বোচ্চ ৯ গোল।

জয় দিয়ে শুরু করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন, 'আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। এর আগে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলিনি। আমরা উচ্চতায় ওদের চেয়ে যতোই খাটো হই না কেন আত্মবিশ্বাস ছিল জিততে পারব। ভালো প্র্যাকটিস করেছি আমরা। প্রথমার্ধে আমি হালকা ইনজুরিতে পড়ি। এজন্য ভয়ে ছিলাম। খেলা যে কোনও মূহূর্তে দুয়েক মিনিটে ঘুরে যেতে পারে। এর আগেও কাজাখস্থানের সঙ্গে এভাবে হেরেছিলাম। তবে আজকের জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগবে। আমরা প্রথম ম্যাচ জিতেছি ভালোভাবে। পরের ম্যাচেও জিততে হবে। তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারব।'

এর আগে অনূর্ধ্ব-২০ বিভাগের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে ভারত ৫৩-৩১ গোলে হারিয়েছে ইয়েমেনকে। ভারতের শিবা কুমার সর্বোচ্চ ১১ গোল করেন। 

১১ জুন বৃহস্পতিবার অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশের কোনও ম্যাচ নেই। তবে বিকেল ৩টায় নেপাল মুখোমুখি হবে ইয়েমেনের। পরের ম্যাচে বিকেল ৫টায় মালদ্বীপের প্রতিপক্ষ আফগানিস্তান।  

এর আগে সকালে মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৮-২১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে মালদ্বীপ। জয়ী দলের মোহাম্মদ আফলাহ হোসেন সর্বোচ্চ ৮ গোল করেছেন। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত ৪৯-২৭ গোলে হারিয়েছে নেপালকে। ভারতের পবন কুমার ও রোহিত সাক্সেনা সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন।

আগামীকাল ১১ জুন অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। দুপুর ১টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

এর আগে সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন।  এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।

বাংলাদেশআফগানিস্তানহ্যান্ডবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা