Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

নতুন কুঁড়ি স্পোর্টস

গতিতে সেরা মারিয়া-জাকির

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৯:২৫
গতিতে সেরা মারিয়া-জাকির

ছবি: আগামীর সময়

নতুন কুঁড়ি স্পোর্টসের শেষ দুটি ইভেন্ট ছিল ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। আর্মি স্টেডিয়ামের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে হলো দুই জনপ্রিয় ইভেন্ট। মেয়েদের ১০০ মিটার শুরুর আগে মাঠে চলছিল মেয়েদের ফুটবলের ফাইনাল। কাচঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে ছিল প্রধানমন্ত্রীর বসার জন্য নির্ধারিত স্থান। তবে সেই কক্ষ থেকে হঠাৎ বের হয়ে রানিং ট্র্যাকের পাশে চলে আসেন তারেক রহমান। মেয়েদের ফুটবল শেষে দুটি স্প্রিন্ট সামনে থেকে উপভোগ করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সামনে দিয়ে কিশোর-কিশোরীদের সেরার লড়াইয়ে ছুটে চলা দারুণ উপভোগ করলেন তিনি, পরে কাছে ডেকে বাহবা জানালেন দুই ইভেন্টের দুই সেরা মারিয়া ও জাকির হোসেনকে।

আগের দিন হিটে সেরা টাইমিং করেছিলেন দু’জনই। ফাইনালেও সেরা হওয়ার লড়াইয়ে তারাই ছিল ফেভারিট। হয়েছেও তাই। ঢাকার মারিয়া সবাইকে ছাড়িয়ে গেছেন। হিটে সেরা হয়েছিলেন ১৩.৮২ সেকেন্ডে। ফাইনাল জিতলেন টাইমিংয়ে উন্নতি করে, ১৩.৭৫ সেকেন্ডে। তাকে কিছুটা চ্যালেঞ্জ জানিয়েছে সিলেটের তিশা আক্তার ও খুলনার অধরা ঐশী। তিশা দ্বিতীয় হন ১৪.২৫ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করে। আর ঐশী তৃতীয় হতে সময় নেন ১৪.৬২ সেকেন্ড।

সবাইকে ছাড়িয়ে সেরা ঢাকার মারিয়া

প্রধানমন্ত্রী সামনে দৌড়ে সেরা হওয়ার অনুভূতিটা অন্যরকম মারিয়ার জন্য। জয়ের পর প্রধানমন্ত্রী কাছে ডেকে নিয়ে প্রশংসা করেছেন তার, ‘অনেক ভালো লাগছে। আমি কখনো ভাবিনি এভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পাব। তার সামনে দৌড়ে সেরা হতে পেরে অনেক খুশি লাগছে।’

ঢাকা অঞ্চলের হয়ে খেলা মারিয়া মূলত কিশোরগঞ্জ থেকে উঠে এসেছে। নিজেকে একজন সেরা স্প্রিন্টার হিসেবে গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেন মাবিয়া। এই সাফল্য তাকে সামনে বড় অ্যাথলেট হয়ে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে, ‘আমার স্বপ্ন একজন বড় অ্যাথলেট হওয়া, দেশের জন্য, আমার বাবা-মা’র জন্য কিছু করা। একদিন এশিয়ান গেমস, অলিম্পিক গেমসের ট্র্যাকে দৌড়ানোর স্বপ্ন দেখি। দিনমজুর বাবার হাতে সেরা পুরস্কার তুলে দেওয়ার কথা জানিয়েছেন মারিয়া।

তার সফল হওয়ার পরপরই শুরু হয় ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। এই ইভেন্টে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে খুলনার জাকির হোসেন। আগের দিন জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ১১.৫০ সেকেন্ডে দৌড় শেষ করে হিটে সেরা হয়েছিলেন। এবার ফাইনালে নিজের টাইমিং আরও উন্নতি করেছেন। ১১.১৫ সেকেন্ডে দৌড় শেষ করেই অন্যরকম উদযাপনে মেতে ওঠেন জাকির। প্রথমেই সেজদা দিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান, এরপর ছুটে যান নিজ দলের সতীর্থ ও কোচদের কাছে।

অনেক আগে ফিনিশিং লাইন ছুঁয়েছে জাকির

এই ইভেন্টে জাকিরকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি বাকি সাতজন। রংপুরের জিয়াদ হাসান ১১.২০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় ও রাজশাহীর সুমন শেখ ১১.৪০ সেকেন্ড সময় নিয়ে হন তৃতীয়।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬অ্যাথলেটিকসঢাকাখুলনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা