গত ২ মে সিলেটে যে যাত্রার শুরু হয়েছিল, তার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ।
পর্দা নামতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্বের। দেশের ১০টি অঞ্চলের প্রায়
১ হাজার ৭০০ ক্রীড়াবিদ, কর্মকর্তার অংশগ্রহণে গত ২০ জুলাই মাঠে গড়িয়েছিল জাতীয় পর্বের
খেলা। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের
দুটি ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি
থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গতকাল রবিবার অ্যাথলেটিকস, দাবা ও মার্শাল আর্টের বেশ কিছু...