Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

শিশুদের খেলাধুলা নিয়ে লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৯:৩০
শিশুদের খেলাধুলা নিয়ে লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: আগামীর সময়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
​
​বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজে নানা ধরনের সংবাদ থাকলেও আজকের এই শিশু-কিশোরদের খেলাধুলা ও প্রতিভা বিকশিত হওয়ার খবরটিকে যেন আগামীকালের সংবাদপত্রের লিড নিউজ বা প্রধান খবর করা হয়। এই শিশুরা এবং আজকের এই ইভেন্টই বাংলাদেশের ভবিষ্যৎ।

​শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, অনেক স্কুলে এখনো বসার জায়গা বা ফ্যানের সংকট রয়েছে, সরকার এসব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তবে দেশকে সঠিকভাবে গড়ে তোলার মূল দায়িত্ব এই প্রজন্মের তরুণ ও শিশুদেরই নিতে হবে। গ্যালারিতে বসে থাকা এই শিশুদের মধ্য থেকেই দেশের ভবিষ্যৎ ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রিকেটার, সুইমার ও টেনিস খেলোয়াড়রা বেরিয়ে আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। নিজেকে কখনো ছোট না ভেবে কঠোর পরিশ্রমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার তাগিদ দেন তিনি।

​বক্তব্যের এক পর্যায়ে দেশের ভবিষ্যৎ নাগরিকদের কাছে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। যত্রতত্র প্লাস্টিক বা ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা এবং নদী-নালা বা পুকুরের পানি পরিষ্কার রাখতে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ির ও স্কুলের আশেপাশে নিয়মিত গাছ লাগানোর অনুরোধ করেন। পশুপাখির প্রতি দয়া প্রদর্শন এবং তাদের ওপর যেকোনো ধরনের নিষ্ঠুরতা রোধ করার কথা বলেন তিনি।

​সরকার শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা, গান ও শিল্পচর্চায় সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে বলে আশ্বাস প্রদান করেন প্রধানমন্ত্রী। একই সাথে আজকের এই পর্যায়ে পৌঁছানোর পেছনে বাবা-মা, শিক্ষক ও কোচেরা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গন থেকে ট্রফি জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

প্রধানমন্ত্রী তারেক রহমাননতুন কুঁড়ি স্পোর্টসনতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ