Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

নতুন কুঁড়ি স্পোর্টস

তিন পাহাড়ি কন্যার ক্রিকেটানন্দ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ২১:১৮
তিন পাহাড়ি কন্যার ক্রিকেটানন্দ

সংগৃহীত ছবি

সমাজের সব সুযোগ-সুবিধা জোটেনি তাদের ভাগ্যে। সুবিধাবঞ্চিত বলেই তাদের জায়গা হয়েছে খাগড়াছড়ি জেলার সরকারি শিশু-পরিবারে (মিশ্র)। মা-বাবা হারা শিশুদের লালন-পালনের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর খাগড়াছড়ির দুর্গম এলাকায় গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান। সেখানেই তিন কন্যার ক্রিকেটের হাতেখড়ি। আর নতুন কুঁড়ি দিয়েছে প্রতিভার জানান দেওয়ার সুযোগ।

খাগড়াছড়ির সেই প্রতিষ্ঠানে বেড়ে ওঠা তিন কন্যা চট্টগ্রাম বিভাগের হয়ে খেলছে জাতীয় পর্যায়ে। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটে-বলে নজর কেড়েছে তারা। স্বপ্ন তাদের নিগার সুলতানাদের মতো ভবিষ্যতে দেশকে প্রতিনিধিত্ব করা।

টেপ টেনিস দিয়ে শুরু হয়েছিল ক্রিকেটার হওয়ার যাত্রা। প্রতিদিন বিকালে অনুশীলনের সুযোগও পেয়েছে স্যারদের বদান্যতায়। এরপর নতুন কুঁড়ি স্পোর্টসে খেলার সুযোগ আসতেই খাগড়াছড়ি স্টেডিয়ামে আঞ্চলিক পর্যায়ে প্রথম ক্রিকেট বলে খেলার সুযোগ পায়।

তিনজনের একজন অপু ত্রিপুরা। বয়স ১৩, সপ্তম শ্রেণির ছাত্রী। মূলত ব্যাটার, তবে তার ফিল্ডিংও নজরকাড়া। মাঝেমধ্যে বলও করে। প্রথমবার ক্রিকেট ব্যাট-বল হাতে নেওয়ার অভিজ্ঞতাটা তার কাছে অনন্য, ‘টেপ টেনিসের বল করতে সহজ লাগত। তবে আসল ক্রিকেট বল হাতে নিয়ে প্রথমে মনে হয়েছিল, খেলতে পারব না। প্রথম প্রথম ব্যথা লেগেছে, ভয়ও পেয়েছি। পরে স্যার শিখিয়ে দিলেন বল ধরার নিয়ম। ধীরে ধীরে সবকিছুই সহজ হয়ে গেছে।’

অষ্টম শ্রেণির ছাত্রী সীমা লতা ত্রিপুরা চট্টগ্রাম দলে সুযোগ পেয়েছে ডানহাতি স্পিনার হিসেবে। তার কাছেও শুরুতে ক্রিকেট বলে খেলাটা ছিল ভয়ের, ‘টেপ টেনিস বল অনেক সহজ ছিল। আসল ক্রিকেট বল হাতে নিয়ে মনে হয়েছিল এটা কীভাবে ছুড়ে মারব। তবে কিছুদিন কোচের কাছ থেকে শিখে এখন ভালোই লাগছে। সরকারের প্রতি কৃতজ্ঞতা, নতুন কুঁড়ির মাধ্যমে আমাদের বড় মাঠে আসল ব্যাট-বল দিয়ে খেলার সুযোগ দেওয়ায়। আমরা চাই নিজেদের প্রমাণ করে ভবিষ্যতে দেশের প্রতিনিধিত্ব করতে।’

পায়মাফ্রো মারমাও সপ্তম শ্রেণির ছাত্রী। সে মূলত ব্যাটিং অলরাউন্ডার। আঞ্চলিক পর্যায়ের তিন ম্যাচেই ভালো ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটও পেয়েছে। ফাইনালে ৩০ রান করে। কোচ আল-আমিন জানিয়েছেন, আঞ্চলিক পর্বে খাগড়াছড়ি দলে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরার পুরস্কার পেয়েছে পায়মাফ্রো।

আর ১০টি শিশুর মতো তাদের জীবন নয়। অনেক বাধাবিপত্তির মধ্য দিয়েই বেড়ে ওঠা তিন কন্যাকে উজ্জ্বল আগামীর স্বপ্ন দেখাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস।

নতুন কুঁড়ি স্পোর্টসনতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬খাগড়াছড়িক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ