Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অন্যান্য

অভ্যন্তরীণ কোন্দলে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন হুমকিতে

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৫:০৬
শেয়ার করুন:
অভ্যন্তরীণ কোন্দলে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন হুমকিতে

অভ্যন্তরীণ কোন্দলে ২০৩৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দৌড়ে পিছিয়ে পড়ছে ভারত। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) অভ্যন্তরীণ কোন্দল ও নির্বাচনী বিতর্ক নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কড়া ভাষায় অসন্তোষ প্রকাশ করার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, অলিম্পিক আয়োজনের সম্ভাবনা জোরালো করতে হলে ভারতকে জরুরি ভিত্তিতে আইওএর বিরোধ মেটাতে হবে।

আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডে আইওসির ‘ফিউচার হোস্ট কমিশন’-এর সামনে ২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তাবনা তুলে ধরবে ভারতের প্রতিনিধিদল। ভারতের প্রস্তাবিত স্বাগতিক শহর আহমেদাবাদ, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে অবস্থিত। সুইজারল্যান্ডগামী এই প্রতিনিধিদলে আইওএ সভাপতি পিটি ঊষা, আইওসি সদস্য নীতা আম্বানি এবং কেন্দ্রীয় ও গুজরাট রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।

আরও পড়ুন

ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়লেন খাজা-ওয়ার্নার

২৪ নভেম্বর ২০২৬

২০৩৬ অলিম্পিক আয়োজনে আগ্রহী সাতটি দেশের মধ্যে ভারত অন্যতম। ভারতের পাশাপাশি এই দৌড়ে রয়েছে জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক। তবে এমন গুরুত্বপূর্ণ উপস্থাপনার ঠিক আগমুহূর্তে আইওএর নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ভারতকে অস্বস্তিতে ফেলেছে। আগামী ৫ ডিসেম্বর আইওএ নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মনোনয়ন প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগে শুরুতে দ্বিতীয় মেয়াদে সভাপতি পদে লড়াইয়ের তালিকা থেকে বাদ পড়েন পিটি ঊষা।

পরবর্তীতে অন্য একটি জাতীয় ফেডারেশনের মনোনয়নে নির্বাচনী দৌড়ে ফিরলেও প্রক্রিয়াটি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ২০২২ সালে প্রথম নারী হিসেবে আইওএর দায়িত্ব নেওয়া ৬২ বছর বয়সী এই সাবেক স্প্রিন্টার ও রাজ্যসভার সদস্য। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন-কে পিটি ঊষা বলেন, ‘জয়-পরাজয় স্বাভাবিক বিষয়, কিন্তু ফলাফল হতে হবে স্বচ্ছ।’

মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতি’ হয়েছে বলেও অভিযোগ করেন পিটি উষা। বিষয়টি নজর এড়ায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিরও। চলতি মাসের শুরুতে আইওএকে পাঠানো এক চিঠিতে আইওসি জানায়, আইওএ নির্বাচন পরিচালনা ও বিধিমালা বাস্তবায়নে আবারও সমস্যা ও বিরোধ দেখা দেওয়ায় তারা অত্যন্ত হতাশ। আইওসির ভাষায়, ‘এই অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি আবারও ভারতে অলিম্পিক আন্দোলনের কার্যক্রম ও সুনামকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।’

আরও পড়ুন

স্কুল পালিয়ে স্টেডিয়ামে এসে ধরা, জুটল আবর্জনা পরিষ্কারের শাস্তি

২৪ নভেম্বর ২০২৬

ক্রীড়া লেখক শারদা উগ্র এএফপিকে বলেন, ‘এখানে বড় ধরনের প্রশাসনিক ত্রুটি রয়েছে, যা সমাধান করা হয়নি। আমি মনে করি আগে নিজেদের ঘর গোছানো শুরু করতে হবে—তারা তো সমস্যাই স্বীকার করছে না।’ তাঁর মতে, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বা ভিডিওতে যতই চাকচিক্য দেখানো হোক না কেন, ভেতরের এই সমস্যা আড়াল করা যাবে না। উল্লেখ্য, ভারতের ক্রীড়া উন্নয়ন বিধি না মানায় ২০২২ সালেও বড় ধরনের সাংবিধানিক সংকটে পড়েছিল আইওএ এবং আদালতের হস্তক্ষেপে গঠনতন্ত্র সংস্কার করতে হয়েছিল।

অন্যদিকে প্রবীণ ক্রীড়া সাংবাদিক জি রাজারামান মনে করেন, আইওসির অসন্তোষ নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এএফপিকে তিনি বলেন, ‘আমার মনে হয় না স্বাগতিক শহর মনোনয়নের পুরো প্রক্রিয়ায় এর কোনো গভীর প্রভাব পড়বে। গুজরাট রাজ্য কর্তৃপক্ষের নেতৃত্বে উপস্থাপনাটি বেশ মসৃণভাবেই সম্পন্ন হবে বলে আমি মনে করি।’ তবে প্রশাসনিক অভিজ্ঞতাহীন সাবেক অ্যাথলেটদের সরাসরি শীর্ষ পদে বসিয়ে দেওয়ার প্রবণতা ক্রীড়া প্রশাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

অলিম্পিকের আগে বড় মহড়া হিসেবে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন করবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের শহর আহমেদাবাদ। এর আগে ২০২৮ অলিম্পিক লস অ্যাঞ্জেলেসে এবং ২০৩২ অলিম্পিক ব্রিসবেনে অনুষ্ঠিত হবে।

অলিম্পিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার