Agamir Somoy E-Paper
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
লন্ডন ছেড়ে শিকড়ের টানে, মানুষের কল্যাণে
সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

মূলধারার বদলে খেপেই আস্থা জনি-মতিনদের

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭
শেয়ার করুন:
মূলধারার বদলে খেপেই আস্থা জনি-মতিনদের

ছিলেন রংমিস্ত্রি। সেই মতিন মিয়ার জীবনের রঙ বদলে দিয়েছিল ফুটবল। সিলেটের ‘খেপ মাস্টার’ একসময় হয়ে উঠেছিলেন বাংলাদেশের মতিন। সাইফ স্পোর্টিংয়ের হয়ে ২০১৭ সালে অভিষেক আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে করেছিলেন এক বিখ্যাত গোল। নিজেদের ডিফেন্ডিং লাইনের একটু ওপর থেকে বল পেয়ে একের পর এক মার্কারকে গতি আর ড্রিবলিংয়ে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন। সামনে বাধা হতে পারেননি মুক্তিযোদ্ধা গোলরক্ষক। তাকে কাটিয়ে বল জালে জমা করেই অবিস্মরণীয় এক গোলের মালিক বনে যান।

এরপর রেকর্ড অঙ্কে বসুন্ধরা কিংসে আসা, দলটিকে সাফল্যের রঙে রাঙিয়ে তোলা। চোটে ছিটকে যাওয়া, আবার ফিরে আসা, জাতীয় দলের স্বপ্নপূরণ। অল্প সময়েই মতিন পেয়েছিলেন তারকাখ্যাতি। অথচ সব মোহ ত্যাগ করে মতিন আবার বনে গেছেন খেপ মাস্টার। এখন আর বেতনের জন্য ক্লাব কর্তাদের কাছে ধরনা দিতে হয় না। উল্টো অনেক ম্যাচের পারিশ্রমিক বুঝে নেন আগেভাগেই।

মতিনের কাছে এখন ক্লাব ফুটবলের কোনো গুরুত্বই নেই। পেশাদার লিগ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেপেই মনোযোগী তিনি। ক্যারিয়ারের মধ্যগগণে মতিনের মতো শীর্ষ লিগকে বিদায় জানিয়ে খেপে মনোযোগী হয়েছেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলও।

ফেরার ইচ্ছেটাই তাদের মরে গেছে। ক্লাব কর্তাদের মিথ্যে প্রতিশ্রুতিতে আর ভুলতে চান না। তাদের দাবি, খেপের বাজার রমরমা বলেই লিগে খেলে আলোচনায় থাকার সুযোগটাও তাদের কাছে এখন গৌণ। ভঙ্গুর ক্লাব-ফুটবল ব্যবস্থার বলয় ভেঙে তারা স্পষ্ট বলতে পারছেন— ‘এখন আমরা বেশ ভালো আছি।’

২০২৩-২৪ মৌসুমে বসুন্ধরা কিংসের পঞ্চম লিগ শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন মতিন ও জনি। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয় দেশের ফুটবল। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি বড় বাজেটের ক্লাব। বাকি ক্লাবগুলোতেও অর্থ সংকট চরমে।

ফুটবলারদের ৪০-৫০ লাখ টাকা চুক্তির বাস্তবতা এখন নেই। অনেক ক্লাব তাদের ‘পেটে-ভাতে’ জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এভাবে খেলতে চাননি মতিন-জনিরা

আয়ের উৎস সেভাবে ক্লাবগুলোর কখনোই ছিল না, বেসরকারি পৃষ্ঠপোষকতাই ভরসা। রাষ্ট্রযন্ত্রের হাতবদলে সেখানেও ভাটা পড়ে। ফলে গত দুই লিগের দলবদলে বাজারদর পড়ে গেছে  ফুটবলারদের। দক্ষিণ এশীয় ফুটবলারদের কোটা চালু করে বাফুফে আরও গুরুত্বহীন করেছে ফুটবলারদের। ফুটবলারদের ৪০-৫০ লাখ টাকা চুক্তির বাস্তবতা এখন নেই। অনেক ক্লাব তাদের ‘পেটে-ভাতে’ জায়গা দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু এভাবে খেলতে চাননি মতিন, জনিরা। বরং বাড়ি ফিরে পুরোদমে শুরু করেন খেপ খেলা। পাশাপাশি মনোযোগী হন ব্যবসায়। তাই আর শীর্ষ লিগ টানে না তাদের। মতিনের সাফ কথা, ‘এখন আর কোনো ক্লাবে যোগ দেব না। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। ভাইদের সঙ্গে পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছি, পাশাপাশি সারা দেশে ঘুরে ঘুরে ফুটবল খেলছি। ভালোই আছি।’

তাই বলে আগে কি ভালো ছিলেন না? মাসুক মিয়া জনির ব্যাখ্যা— ‘বসুন্ধরায় যত বছর খেলেছি, ভালো সম্মানী ও সুযোগ সুবিধা পেয়েছি। তবে গত কয়েক বছরে লিগের মান এতটাই নেমে গেছে, এখন আর ক্লাবগুলো ফুটবলারদের যোগ্য সম্মানী দিতে চায় না। তারা কম টাকায় সাফের ফুটবলারদের আনছে। তাই দেশের নানা জায়গায় টুর্নামেন্ট খেলে সম্মান ও টাকা দুটোই পাই।

মতিন মিয়ামাসুক মিয়া জনিমাহবুবুর রহমান সুফিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    থানার আইডি থেকে আ. লীগের আগুন দেওয়ার ভিডিও, ওসি বললেন ‘ভুলে আপলোড’

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    শিল্পকলা একাডেমির মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    ১৪ বছর আগে ধর্ষণের শিকার বড় বোন, এবার ছোট বোন

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    ঢাকায় নাশকতার নাটাই ঘোরাচ্ছেন সাবেক ৩৪ কাউন্সিলর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    স্বর্ণ জয়ে স্বপ্নপূরণ

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, ১০ দিন ধরে বন্ধ নাগরিক সেবা

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    পরীক্ষা এলেই পকেট ভারী হয় মাদ্রাসা অধ্যক্ষের!

    ’

    এভাবে শীর্ষ লিগ ছেড়ে খেপ বেছে নেওয়াটা জনির কথায় বাধ্য হয়েই, ‘আমি অনেক দিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আমার সময়ের অনেকে এখনো জাতীয় দলে খেলছে। বিভিন্ন ক্লাবেও খেলছে। আমিও চাইলে তাদের মতো খেলতে পারতাম, তবে তাতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতো। কারণ ক্লাবগুলো এখন আর প্রতিশ্রুতি দেওয়া বেতনও ঠিকঠাক ফুটবলারদের দেয় না।’

    মাহবুবুর রহমান সুফিল অবশ্য ২০২৪-২৫ মৌসুমে খেলেছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। একসময় জাতীয় দলে খেলা সুফিল শেষ দুই লিগে খেলছেন না। তিনিও ব্যস্ত খেপ খেলা নিয়ে। এর জন্য ক্লাব কর্তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি, ‘বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করছেন সুবিধাবাদী ক্লাব কর্তারা। তারা প্রথমে ভালো ভালো কথায় দলে নিয়ে ঠিকঠাক বেতন দেয় না। প্রাপ্য বেতন চাইলে খেলায় না, এগুলো নিয়ে বিচারও চাইতে পারি না। কারণ চুক্তিনামা আমাদের দেওয়া হয় না। চাইলে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, অনেকের ক্যারিয়ারও ধ্বংস করে দিয়েছে তারা। এটা দিনের পর দিন ঘটছে। অনেকে হয়তো এটাই পরিণতি মেনে খেলা চালিয়ে যাচ্ছে। তার চেয়ে স্বাধীনভাবে খেপ খেলে ভালো আছি।’ তাদের ভালো থাকার গল্প আমাদের চিরায়ত ফুটবল ব্যবস্থাকে খেপের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। ফুটবল ফেডারেশন পরিচালিত ওই ব্যবস্থাকে ঘিরে চূড়ান্ত অব্যবস্থাপনাই মতিনদের উদ্ধুদ্ধ করেছে খেপে। যেখানে তারা অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন।