ছিলেন রংমিস্ত্রি। সেই মতিন মিয়ার জীবনের রঙ বদলে দিয়েছিল ফুটবল।
সিলেটের ‘খেপ মাস্টার’ একসময় হয়ে উঠেছিলেন বাংলাদেশের মতিন। সাইফ
স্পোর্টিংয়ের হয়ে ২০১৭ সালে অভিষেক আসরে মুক্তিযোদ্ধার বিপক্ষে করেছিলেন এক বিখ্যাত
গোল। নিজেদের ডিফেন্ডিং লাইনের একটু ওপর থেকে বল পেয়ে একের পর এক মার্কারকে গতি আর
ড্রিবলিংয়ে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়েন। সামনে বাধা হতে পারেননি মুক্তিযোদ্ধা গোলরক্ষক।
তাকে কাটিয়ে বল জালে জমা করেই অবিস্মরণীয় এক গোলের মালিক বনে যান।
এরপর রেকর্ড অঙ্কে বসুন্ধরা কিংসে আসা, দলটিকে সাফল্যের র...