মর্নিং স্টার
ক্রীড়া ডেস্ক

নিকো পাসকে বলা হচ্ছে মেসির পর আর্জেন্টিনার সম্ভাব্য নাম্বার টেন। মেসির ছায়ায় বেড়ে ওঠা এই তরুণ এরই মধ্যে জাতীয় দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন।
গতকালও বেনিনের বিপক্ষে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে সেই আলোচনাকে আরও জোরালো করেছেন পাস। টানা তিনটি ম্যাচে আলবিসেলেস্তের হয়ে গোল করলেন তিনি।
সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ ও আক্রমণভাগে প্রভাব রাখার ক্ষমতায় পাসের মধ্যে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর পজিশনের ছাপ দেখা যাচ্ছে।
মেসির উত্তরসূরি হওয়া সহজ নয়, তবে পাসের বয়স ও প্রতিভা তাকে সেই সম্ভাবনার তালিকায় এগিয়ে রাখছে।



