Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

পরিকল্পনা সঠিক মাঠে ভুল

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৭
শেয়ার করুন:
পরিকল্পনা সঠিক মাঠে ভুল

সিলেটে পঞ্চম দিনের সকালে এক ঘণ্টা ব্যাটিং করে ৬ উইকেটে ৩৯৮ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। দিনের বাকি ৭৮ ওভারে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৩৬৯ রান। যে রানটা তাড়া করে জেতাটা প্রায় অসম্ভব।

ওয়ানডে ধাঁচে ব্যাট করতে হবে, ওভারপ্রতি গড়ে প্রায় ৫ রান করে নিতে হবে জিততে হলে। ব্যক্তিগত ২১ রানে তানজিদ হাসান তামিম আর ১৪ রানে নাজমুল হোসেন শান্ত আউট, ৪০ রানে নেই দুই উদ্বোধনী ব্যাটার। এরপর মুশফিকুর রহিম আর তাওহীদ হৃদয় চেষ্টা করেছেন দিনের বাকি ওভারগুলো খেলেই কাটাতে, রান তাড়ার ইচ্ছে দেখাননি ব্যাটিংয়ে। চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬২ রান, দিনের বাকি ৩০ ওভারে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৭ রান, গড়ে ওভারপ্রতি রান লাগবে ৬.৫-এর মতো। অনেক সময় এমন অবস্থায় ড্র মেনে নেয় দুই দল, ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে জয়ের লক্ষ্যে হাল ছাড়েনি। বিরতির পর দ্রুত ২ উইকেট হারায় বাংলাদেশ, ৮২ রান নিয়ে চা বিরতিতে যাওয়া হৃদয় আর কোনো রান না করেই আউট হয়ে যান জোমেল ওয়ারিক্যানের বলে। শামার জোসেফের বলে হাফসেঞ্চুরির ১ রান আগেই বোল্ড মুশফিকও। এরপর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ মিলে দিনের বাকি সময়টা পার করার চেষ্টা করছিলেন, এমন সময় লাইট মিটার নিয়ে মাঠে এলেন আম্পায়ার। বিকাল ৩টা ৪৩ বাজে তখন, ৫৯তম ওভারের খেলা শেষ হতেই আলোরস্বল্পতায় খেলা থামিয়ে দিলেন আম্পায়াররা, এরপর আর খেলা গড়ায়নি মাঠে। খেলা থামিয়ে রাখার মিনিট ১৫ পর বিকাল ৪টার দিকে আসে ঘোষণা, হাত মিলিয়ে ড্র মেনে নিয়েছেন দুই অধিনায়ক রোস্টন চেজ ও শান্ত।

যে সিরিজটা জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে এগিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ, সেই সিরিজটাই বাংলাদেশ হারল ১-০ ব্যবধানে। সিরিজসেরা জোমেল ওয়ারিক্যান দুই টেস্টে নিয়েছেন ১৬ উইকেট, সঙ্গে অফ স্পিনার চেজ নিয়েছেন ৬ উইকেট ও আরেক বাঁহাতি স্পিনার জশুয়া বিশপ, যিনি এই সিরিজ দিয়েই টেস্টে অভিষিক্ত, তিনি নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে ক্যারিবীয় স্পিনারদের শিকার ২৪ উইকেট, বাংলাদেশের ৩৩ উইকেটের ভেতর, অর্থাৎ ৭৩ শতাংশ উইকেট নিয়েছেন স্পিনাররা। সেখানে বাংলাদেশের তিন স্পিনার; নাঈম হাসান (৬), মেহেদী হাসান মিরাজ (৬) ও তাইজুল ইসলাম (২) মিলে নিয়েছেন ১৪ উইকেট। ওয়ারিক্যান ও তাইজুল, দুজনই বাঁহাতি স্পিনার, তাদের উইকেট সংখ্যার পার্থক্য ১৪। এখানেই হেরে গেছে বাংলাদেশ। স্পিন সহায়ক উইকেট চেয়ে সেই স্পিনেই ধরাশায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন এখন মিলিয়ে গেছে হাওয়ায় আর দেশের মাটিতে স্পিনারদের কার্যকারিতা নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষ করে তাইজুল। ম্যাকে, আবুধাবি, ঢাকা, সিলেট... লম্বা সময় বল করে কুড়িয়ে পাওয়া এক-দুইটা উইকেটই তার সম্বল। সবশেষ পাঁচ টেস্টে তার শিকার ৭ উইকেট, বল করেছেন ১৮৬.৪ ওভার।

শান্ত মেনে নিয়েছেন, তার দল সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে, আমরা যেভাবে এই ফরম্যাটটায় খেলছিলাম, আমরা ওটার ৯০ শতাংশ এমনকি ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারছি না এখন। আমার মনে হয়, আমরা যদি আমাদের পরিকল্পনা এবং মাঠে বাস্তবায়ন ভালো করতাম, তাহলে হয়তো ফলটা অন্যরকম হতো।’ দেশের মাটিতে স্পিনেই ক্যারিবীয়দের হারানোর পরিকল্পনা ছিল, সেটাও মেনে নিয়েছেন শান্ত, ‘আমাদের পরিকল্পনা ছিল, আমরা স্পিন উইকেটে খেলব।  বাস্তবায়নটা ঠিকমতো হয়নি।’

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’