এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি
শেষ ম্যাচে চীনকে রুখে দিল বাংলাদেশ

সংগৃহীত ছবি
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির পুল পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ । ভারত, জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার কাছে হারার পর প্রথম পয়েন্ট পেলো বাংলাদেশ। পুল পর্বের শেষ ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছে তারা।
ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করে চীন প্রথমে লিড নেয়। তবে বাংলাদেশ দল দমে যায়নি এবং পুরো মাঠ জুড়ে লড়াই চালিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারে আসে কাঙ্ক্ষিত সাফল্য। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক লাভ করে। দলের অধিনায়ক আশরাফুল ইসলাম শান্তভাবে সেই স্ট্রোক থেকে গোল করে দেশের হয়ে সমতা ফেরান।
শেষ বাঁশি বাজা পর্যন্ত দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলে ড্র নিশ্চিত করে বাংলাদেশ। যদিও ছয় জাতি টুর্নামেন্টের পুল পর্ব তলানিতে থেকে শেষ করলো বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আবারও চীনের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।



